শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইডি নিয়ে মৌর হুঁশিয়ারি

    সোশ্যাল মিডিয়ায় ভুয়া আইডি নিয়ে মৌর হুঁশিয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোলা ভুয়া আইডি ও পেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    নব্বইয়ের দশক থেকে নিয়মিত অভিনয়ে যুক্ত থাকা এই তারকা জানান, তিনি ব্যক্তিগতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নন। তবে সম্প্রতি তার পরিচিতজনদের মাধ্যমে জানতে পারেন, তার নাম ও ছবি ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে নিয়মিত পোস্ট, ছবি আপলোড এবং মন্তব্য করা হচ্ছে।

    মৌ স্পষ্ট করে জানান, ফেসবুকে তার একমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্টের নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনও ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনও সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনও অ্যাকাউন্ট নেই।

    এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মৌ বলেন, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের এসব অপপ্রচার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি। অনুমতি ছাড়া তার ছবি পোস্ট করা বা তার নামে লেখা প্রচার করা আইনত অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

    ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে কেউ যেন বিভ্রান্ত বা প্রতারিত না হন। আবারও তিনি পরিষ্কার করে বলেন, তার কোনও ফ্যান পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন