শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হৃতিক রোশান দিলেন মায়ের জন্য জন্মদিনের উপহার

    হৃতিক রোশান দিলেন মায়ের জন্য জন্মদিনের উপহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার হৃতিক রোশান এবং তার মা পিঙ্কি রোশনের সম্পর্ক সবসময়ই একেবারেই আলাদা। তাদের বন্ধন যেন পাহাড়ের মতো দৃঢ় আবেগ আর উষ্ণতায় ভরা। কখনো সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি শ্রদ্ধা প্রকাশ, আবার কখনো ঘরোয়া আড্ডায় একসাথে মজা করা—এটাই তাদের সম্পর্কের বিশেষত্ব।

    হৃতিক তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে কখনোই কার্পণ্য করেন না। এবার মায়ের জন্মদিনকে আরও স্মরণীয় করে তুলতে হৃতিক বেছে নিলেন একদম অন্যরকম এক পথ। সম্প্রতি পিঙ্কি রোশনের জন্মদিনে তাকে নিয়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুকে রোমাঞ্চকর জেট স্কি রাইডে বেরিয়ে পড়লেন ‘গ্রিক গড’ খ্যাত এই অভিনেতা। 

    পিঙ্কির ভাষ্যমতে, এটিই ছিল তার জীবনের অন্যতম সেরা জন্মদিনের উপহার। মা ও ছেলের এই বিশেষ মুহূর্তের একটি ছবি পিঙ্কি রোশন নিজেই তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। 

    ছবিতে দেখা যায়, জেট স্কি চালকের আসনে স্বয়ং হৃতিক, আর পেছনে বসে শক্ত করে ছেলেকে আঁকড়ে ধরে আছেন মা পিঙ্কি। উত্তাল সমুদ্রের মাঝে মা-ছেলের এই রোমাঞ্চকর সফরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। 

    নেটিজেনরা হৃতিকের এই আদুরে উপহারের প্রশংসা করছেন। মায়ের প্রতি হৃতিকের এমন নিখাদ ভালোবাসা আর জন্মদিনের এই বিশেষ সারপ্রাইজ ভক্তদের মনে যেমন জায়গা করে নিয়েছে, তেমনি এই বয়সেও পিঙ্কির এমন সাহসিকতা ও প্রাণচঞ্চলতা নজর কেড়েছে সবার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন