শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ীরা কারা?

    ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ীরা কারা?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৬৮তম গ্র্যামি পুরস্কার অনুষ্ঠান সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারিনায় । বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে এবার সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন র‍্যাপার কেনড্রিক লামার, আর লেডি গাগা পেয়েছেন ৭টি মনোনয়ন।

    রেকর্ডিং অ্যাকাডেমি এই বছর মোট ৯৫টি বিভাগে পুরস্কার দিয়েছে। প্রাক-সম্প্রচার পর্বেই ৮৬টি পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং মূল অনুষ্ঠানেই ছিল ৯টি বড় ও পারফরম্যান্সনির্ভর বিভাগ। এবারের আসরে কেনড্রিক লামার ইতিহাস গড়েছেন। তিনি ৫টি গ্র্যামি জিতে র‍্যাপারদের মধ্যে সর্বাধিক জয়ের রেকর্ড ভেঙেছেন। এর আগে এই রেকর্ড ছিল জে-জি’র হাতে, যার গ্র্যামি সংখ্যা ছিল ২৫টি। এখন কেনড্রিক লামারের গ্র্যামি সংখ্যা পৌঁছেছে ২৭-এ।

    অন্যান্য গুরুত্বপূর্ণ জয়

    • বেস্ট পপ সলো পারফরম্যান্স: লোলা ইয়ং ‘মেসি’
    • সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ ‘ওয়াইল্ডফ্লাওয়ার’
    • বেস্ট নিউ আর্টিস্ট: ওলিভিয়া ডিন
    • বেস্ট পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: লেডি গাগা ও ব্রুনো মার্স ‘ডাই উইথ আ স্মাইল’
    • বেস্ট পপ ভোকাল অ্যালবাম: লেডি গাগা ‘মেহ্যাম’
    • রেস্ট র‍্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার ‘জিএনএক্স’
    • রেকর্ড অব দ্য ইয়ার: কেনড্রিক লামার ও সিজা ‘লুথার’
    • অ্যালবাম অব দ্য ইয়ার: ব্যাড বানি ‘ডেবি তিয়ার মাস ফোতোস’

    গ্র্যামিতে কেবল পুরস্কার নয়, ছিল মনোমুগ্ধকর পারফরম্যান্সও। মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং। সঞ্চালনায় শেষবারের মতো ছিলেন ট্রেভর নোয়া, যিনি টানা ষষ্ঠবার অনুষ্ঠান উপস্থাপনা করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন