শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সোশ্যাল মিডিয়া ছাড়ছেন আলিয়া ভাট

    সোশ্যাল মিডিয়া ছাড়ছেন আলিয়া ভাট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি কাজ সংক্রান্ত আপডেটের পাশাপাশি পরিবারের সঙ্গে মুহূর্তও নিয়মিত শেয়ার করেন, যা ফ্যানদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়।

    কিন্তু মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবেন। বিশেষ করে মা হওয়ার পর তার এমন ভাবনা আরও বেশি আসে বলে জানান এই অভিনেত্রী।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট বলেন, এমন কিছু দিন আসে যখন আমি ঘুম থেকে উঠে ভাবি, ঠিক আছে, আমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ডিলিট করে ফেলা উচিত। বিশেষ করে রাহার মা হওয়ার পর। এমন অভিনেত্রী হওয়া উচিত যে শুধু অভিনয় করে। কিন্তু এটা হলে যারা আপনার পাশে থেকেছেন তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো একটা বিষয় হবে। আর তাই আমি তা করতে পারি না।

    আলিয়া আরও বলেন, আমার ব্যক্তিগত জীবন এখনও খুবই ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কিন্তু এটা খুবই কঠিন। আমার ছবির অ্যালবাম রাহায় ভরা। আমার ছবিগুলো ধরে রাখার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

    আলিয়া আরও জানান, মাতৃত্ব তার জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতে তার মানসিকতা ও জীবনদৃষ্টিতেও পরিবর্তন এসেছে।

    সামনে আলিয়াকে দেখা যাবে ‘আলফা’ এবং ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’-তে তার সঙ্গে অভিনয় করছেন শর্বরী। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সহশিল্পী ভিকি কৌশল ও রণবীর কাপুর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন