বলিউডের রণবীর সিংয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী প্রশান্ত মেঠাল থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনোমিক টাইমসের প্রতিবেদন বলছে, বুধবার (২৮ জানুয়ারি)বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, কয়েক মাস আগে ভারতের গোয়ার ঋষভ শেঠীর সিনেমা ‘কান্তারা’র প্রচারণারে অনুষ্ঠানে অংশ নেন রণবীর। সেখানেই মঞ্চে উঠে সিনেমার চামুণ্ডাদেবীর অভিনয় করে দেখান। অভিনয় শেষে চামুণ্ডাদেবীকে ‘নারী ভূত’ বলে সম্বোধন করেন রণবীর।
বিষয়টিতে আপত্তি জানান আইনজীবী প্রশান্ত মেঠাল। তার দাবি, ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯, ও ৩০২ ধারায় এটি অপরাধ। কর্নাটকের চামুণ্ডাদেবীর অভিনয় করতে গিয়ে তিনি আদতে দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করেছেন।
এ ঘটনায় অবশ্য পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠী জানান, তিনি দর্শকাসন থেকে বার বার রণবীরকে চামুণ্ডাদেবীর অভিনয় করতে নিষেধ করেন। কিন্তু সে বারণ শোনেননি রণবীর।
এদিকে অনিচ্ছাকৃত ঘটে যাওয়া এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রণবীর সিং। এতে ঘটনার নিষ্পত্তি হয়নি। উল্টো থানায় এফআইআর দায়ের হয়েছে নায়কের বিরুদ্ধে। এফআইআর নিয়ে অবশ্য এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতা।
দৈএনকে/জে, আ