শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভক্তের মন্তব্যের জবাবে কনাকে নিয়ে ন্যান্সির উত্তর

    ভক্তের মন্তব্যের জবাবে কনাকে নিয়ে ন্যান্সির উত্তর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সংগীতের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবার তিনি প্রায় ১৬ বছরের পুরনো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

    বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, ন্যান্সির ডান পাশে একমুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন জনপ্রিয় গায়িকা দিলশাদ নাহার কনা এবং বাম পাশে হাবিব ওয়াহিদ। 

    পোস্টের ক্যাপশনে ন্যান্সি লিখেছেন, ২০১১ সালের একটি ছবি ফেসবুকের কল্যাণে পেলাম!

    ন্যান্সির পোস্টটি প্রকাশ্যে আসতেই নানা রকম মন্তব্য করেছেন গায়িকার ভক্তরা। ছবিটি দেখে কেউ কেউ হৃদয় নিংড়ানো ভালোবাস উজাড় করে দিয়েছেন। অনেকেই আবার কনা ও ন্যান্সির মধ্যে চলা স্নায়ু যুদ্ধের দিকেও ইঙ্গিত করেছেন। 

    গায়িকার পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আপনার চিরশত্রু কনা (দিলশাদ নাহার কনা) আপনার পাশে?

    ভক্তের মন্তব্যের জবাবে তিনি লিখেছেন, আমি জানি না অথচ আপনি জেনে বসে আছেন। 

    উত্তরে ভক্ত লিখেছেন, আপনি এবং কনা দুজনই আমার প্রিয় শিল্পী আর আপনাদের হাড়ির খোঁজ আমি জানবো না তাই কি হয়। 

    এরপর ন্যান্সি আবার লিখেছেন, তিনি (দিলশাদ নাহার কনা) আমাকে শত্রু মনে করেন জানা ছিল না! 

    নেটিজেনের মন্তব্যের জবাবে সবশেষে ন্যান্সি লিখেছেন, ইন্ডাস্ট্রিতে এবং বয়সে, উভয় ক্ষেত্রেই বেশ সিনিয়র আমার একজন নারী সহকর্মীকে নিয়ে আপনার এহেন মন্তব্য দুঃখজনক। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন