শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাজনীতি ও ক্রিকেট: এক নয়, বললেন মিশা সওদাগর

    রাজনীতি ও ক্রিকেট: এক নয়, বললেন মিশা সওদাগর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সময়ে বিনোদন জগতের তারকারা ক্রমেই বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হচ্ছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের পর এবার সেই তালিকায় নাম যুক্ত করেছেন জনপ্রিয় খল অভিনেতা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

    আট শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে বিভিন্ন শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন। তবে সব ধরনের ব্র্যান্ড প্রমোশনে অংশ নেন না বলে আগেই জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও তিনি অনেক ব্র্যান্ড ওপেনিংয়ে আগ্রহ দেখাননি। তার ভাষায়, এবারই প্রথম কোনো সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিয়েছেন তিনি, কারণ ব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতা তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

    অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তিনি বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল।

    সাকিব আল হাসানের বিদেশে অবস্থান এবং এর পেছনে রাজনৈতিক নানা ইস্যুর প্রসঙ্গ টেনে মিশা সওদাগর বলেন, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। তাঁর মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্পষ্ট করে বলেন, যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন