শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • চলচ্চিত্র শিল্পের সংগীতশিল্পীদের অধিকার প্রসঙ্গে ন্যান্‌সির খোলা চিঠি

    চলচ্চিত্র শিল্পের সংগীতশিল্পীদের অধিকার প্রসঙ্গে ন্যান্‌সির খোলা চিঠি
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্লেব্যাক শিল্পীদের চলচ্চিত্রশিল্পী হিসেবে স্বীকৃতি ও সুযোগ-সুবিধা দেওয়ার দাবি তুলেছেন জনপ্রিয় শিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি। সোমবার মধ্যরাতে তিনি ফেসবুকে একটি খোলা চিঠি প্রকাশ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

    চিঠিতে ন্যান্‌সি বলেন, চলচ্চিত্রে গান ও সংগীতের সঙ্গে যুক্ত শিল্পীরা চলচ্চিত্রের অন্যতম অংশ। কিন্তু তাদের অধিকার, সুযোগ-সুবিধা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এখনও অপর্যাপ্ত। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ করেছেন।

    ন্যান্‌সির এই উদ্যোগে আশা করা হচ্ছে, প্লেব্যাক ও চলচ্চিত্র সংগীতশিল্পীদের মর্যাদা, বেতন কাঠামো এবং অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি শিল্পীদের অবস্থান সুরক্ষিত করার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

    ন্যান্‌সির দাবি, চলচ্চিত্রের বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পেলেও প্লেব্যাকের মানুষরা বিএফডিসির সুযোগ-সুবিধা পান না।

    এমনকি এফডিসিতে যেসব সংগঠন আছে, সেগুলোতেও তাঁদের সদস্যপদ নেই। এসব বিবেচনায় রেখে এফডিসিতে প্লেব্যাক শিল্পীদের একটি নির্দিষ্ট কার্যালয় এবং যাবতীয় সুযোগ প্রদানের আহবান জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই কণ্ঠশিল্পী।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন