শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শবনম ফারিয়া সরাসরি ঢাকা-৮ আসন নিয়ে মন্তব্য

    শবনম ফারিয়া সরাসরি ঢাকা-৮ আসন নিয়ে মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের আগে ঢাকা-৮ আসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে নেটিজেনদের আলোচনা কেড়েছেন শবনম ফারিয়া।

    সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্যাটায়ারধর্মী একটি পোস্ট দেন এই অভিনেত্রী। যেখানে আক্ষেপ করে জানান, ঢাকা-৮ আসনের ভোটার তিনি, আর এটিই তাঁর কষ্ট! অবশ্য সেই পোস্টে স্থানীয় নাগরিক জীবনের সমস্যার কথাও তুলে ধরেন। 

    ওই পোস্টে ফারিয়া লেখেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম, এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়—এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে, আর আমি সেই আসনের ভোটার!’

    সামাজিকমাধ্যমে ফারিয়ার এই পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে। নেটিজেনদের অনেকে তাঁর এই মন্তব্যকে ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন। তাঁদের ভাষ্য, ঢাকা-৮ আসনের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী বাস্তবতা নিয়েই মূলত আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী। আবার কেউ কেউ তাঁর এই মন্তব্যকে অপ্রয়োজনীয় রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও দেখছেন! অনেকে আবার জানতে চাইছেন, ঢাকা-৮ আসনের কোন বিষয়টি তাঁকে এত কষ্ট দিচ্ছে?

    ব্যবসায় ধস, সিনেমাকে ‘বিদায়’ অনন্ত জলিলেরব্যবসায় ধস, সিনেমাকে ‘বিদায়’ অনন্ত জলিলের
    নেটিজেনরাও বেশিরভাগ মন্তব্য করছেন মজার ছলে। একজন লিখেছেন, ‘আপনি ভাগ্যবতী। ফ্রি-তে নিজের এলাকায় মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে, সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর এনজয় করবেন। শুভকামনা।’

    তবে শবনম ফারিয়ার পক্ষ থেকে এই পোস্ট নিয়ে পরবর্তীতে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন