শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিয়ের সাজে মধুমিতা, শ্বশুরবাড়িতে সকলের প্রশংসা কুড়ালেন

    বিয়ের সাজে মধুমিতা, শ্বশুরবাড়িতে সকলের প্রশংসা কুড়ালেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করেছেন । শুক্রবার (২৩ জানুয়ারি) স্বরসতী পূজার রাতে তাঁরা কাগজ-কলমে সাত পাকে বাঁধা পড়েন। এবার শ্বশুরবাড়িতে মোহনীয় লুকে উপস্থিত হয়ে মুগ্ধতা ছড়ালেন অভিনেত্রী।

    বিয়ের সাবেকি সাজে নজর কেড়েছে, বউভাতে খানিক মর্ডান লুকে পাওয়া গেছে নবদম্পতিকে। বউভাতের সাজে ঘরোয়া অথচ আভিজাত্যপূর্ণ পরিবেশে নবদম্পতি পোজ দিতে দেখা যায়।

    মধুমিতার পরনে ছিল গাঢ় মেজেন্টা-লাল রঙের রাজকীয় সিল্কের শাড়ি, যাতে সোনালি জরির কাজ করা। সাবেকি সোনার গয়না, কপালে সিঁদুরের ছোঁয়া আর খোলা চুলে মধুমিতাকে লাগছিল অনন্যা। অন্যদিকে, দেবমাল্য বেছে নিয়েছিলেন একটি কারুকার্য করা কালো মখমলি পাঞ্জাবি ও সাদা ধুতি। দুজনের এই কন্ট্রাস্ট লুক সাবেকি আর আধুনিকতার এক নিখুঁত মেলবন্ধন।

    খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে ঘরোয়া আভিজাত্যেই কাটালেন দিনটি। এরপর শ্বশুরবাড়িতে স্বামী দেবমাল্য চক্রবর্তীর পরিবারের সঙ্গে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন মধুমিতা। তার মুখের উজ্জ্বল হাসিই বলে দিচ্ছে তিনি কতটা খুশি।

    মধুমিতা এবং দেবমাল্যর এই নতুন জুটি ভক্তদের কাছে ইতিমধ্যেই বেশ প্রিয় হয়ে উঠেছে। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই টালিপাড়ার সহকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ— সকলেই তাদের আগামী জীবনের জন্য অনেক ভালোবাসা পাঠিয়েছেন।

    কাজের ব্যস্ততাও শুরু হয়ে গেছে অভিনেত্রীর তাই আপতত হানিমুনে যাওয়া হচ্ছে না। তবে মাসখানেক পর হানিমুনে যাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন