শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বেভারলি হিলস থিয়েটারে ইসরায়েলি কমেডিয়ানের শো বাতিল ও নিষিদ্ধ

    বেভারলি হিলস থিয়েটারে ইসরায়েলি কমেডিয়ানের শো বাতিল ও নিষিদ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি কমেডিয়ান গাই হোচম্যান ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের ওপর চলমান গণহত্যা, ধর্ষণ ও অনাহারের মতো ভয়াবহ অপরাধের নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন । এই মন্তব্যের জেরে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের ‘ফাইন আর্টস থিয়েটার’ কর্তৃপক্ষ তার নির্ধারিত শো বাতিল করে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে।

    চলতি সপ্তাহে বেভারলি হিলসের ওই ভেন্যুতে হোচম্যানের একটি স্ট্যান্ড-আপ কমেডি শো হওয়ার কথা ছিল। তবে তার বিতর্কিত পূর্ব কর্মকাণ্ডের জন্য আয়োজক প্রতিষ্ঠান ‘স্ক্রিনিং সার্ভিসেস গ্রুপ’-এর কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে। এরপরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ।

    থিয়েটার কর্তৃপক্ষের পক্ষ থেকে হোচম্যানকে একটি সুযোগ দেওয়া হয়েছিল। তাকে শর্ত দেওয়া হয় যে, তিনি যেন সামাজিক মাধ্যমে স্পষ্ট ঘোষণা দেন , তিনি ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের বিরোধী। কিন্তু এই ইসরায়েলি শিল্পী ফিলিস্তিনিদের মানবেতর জীবনের পক্ষে কোনো অবস্থান নিতে সরাসরি অস্বীকৃতি জানান।

    যুক্তরাষ্ট্রে ইসরায়েলি কমেডিয়ানের শো বাতিল

    শর্ত পালনে হোচম্যানের অনড় অবস্থানের পর থিয়েটারটির প্রেসিডেন্ট মাইকেল এস হল এক বিবৃতিতে জানান, তিনি (হোচম্যান) ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের নিন্দা জানাতে রাজি হননি। তাই তাকে আমাদের স্থাপনায় নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, তারা যেকোনো ধরনের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার।

    এদিকে শো বাতিলের পর হোচম্যান তার বিতর্কিত অবস্থান থেকে সরে না এসে বরং একে ‘আনুগত্যের পরীক্ষা’ বলে দাবি করেছেন। ফিলিস্তিনিদের ওপর হওয়া অবিচারের প্রতিবাদ না করে তিনি উল্টো বলেন, ক্যারিয়ারের চেয়ে স্বজাতির উগ্র জাতীয়তাবাদকেই তিনি বড় করে দেখছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন