শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মাননায় ভূষিত

    প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মাননায় ভূষিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রদান করা হল বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

    রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই তালিকায় পদ্মশ্রী ক্যাটাগরিতে রয়েছেন বাংলার অভিনেতা।

    বাংলা সিনেমার প্রতি তার অবদান অপরিসীম। সেই অবদানকে মাথায় রেখেই প্রসেনজিতের নাম পদ্মশ্রী প্রাপ্তদের তালিকায় জুড়ে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

    নিজের জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ১৯৬৮ সালে। তখন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ছিলেন শিশু শিল্পী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত ‘ছোট্ট জিজ্ঞাসাতে’ তার প্রথম কাজ করা।

    নায়ক হিসাবে প্রথম আত্মপ্রকাশ ১৯৮৩ সালে, দু’টি পাতা সিনেমায়। এরপর থেকেই ছুটে চলছে ক্যারিয়ারের গাড়ি। প্রসেনজিতের ঝুলিতে ঢুকেছে একের পর এক সিনেমা, মিলেছে খ্য়াতি। বাংলা সিনেমার বাইরেও ছড়িয়েছে তার পরিধি।

    বর্তমানে পশ্চিমবঙ্গের হলে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন সিনেমা ‘বিজয়নগরের হীরে’। এর মাধ্যমে চার বছর পরে বড় পর্দায় ফিরলেন ‘কাকাবাবু’। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন