শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দুইবার সিবিআইয়ের জেরার হেনস্তার পর রণহুঙ্কার দিয়েছেন বিজয়

    দুইবার সিবিআইয়ের জেরার হেনস্তার পর রণহুঙ্কার দিয়েছেন বিজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শোবিজ দুনিয়া ছেড়ে রাজনীতির পথে অভিষিক্ত দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় থালাপাতি। এরপর দুইবার সিবিআইয়ের জেরার মুখে হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। এবার সেই ঘটনার প্রেক্ষিতে রণহুঙ্কার দিয়েছেন অভিনেতা।

    রোববার (২৫ জানুয়ারি) কারুর পদপিষ্ট কাণ্ডে সিবিআই তলব করে বিজয়কে। সে তলবে সাড়া দিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন নায়ক। জেরা শেষ হলেই রাজনৈতিক প্রথম জনসমাবেশে অংশ নেন।

    হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিজয় হুঙ্কার দিয়ে বলেন,
    মাথা নোয়াবো না। চাপের মুখে নতিস্বীকার নয়। তামিলনাড়ুর ভোট শুধু একটা নির্বাচন নয়। এটা আসলে গণতান্ত্রিক যুদ্ধ। আর আপনারা সকলে আমার কমান্ডো, আপনারাই যুদ্ধ করবেন।

    এদিকে সিবিআই-এর হেনস্তার পাশাপাশি বিজয় তার অভিনীত শেষ সিনেমা ‘জন নায়ক’ নিয়েও পড়েছেন সংকটে। এ সিনেমার কিছু সংলাপ ও দৃশ্য নিয়ে আপত্তি উঠেছে হাইকোর্টে।
     
    জানা যায়, ভারতের সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত ‘জন নায়ক’-এর কিছু দৃশ্য ও সংলাপ কর্তন করার প্রয়োজন রয়েছে। যা মেনে নিয়েছেন সিনেমার প্রযোজক ও পরিচালক। তবে এ সিদ্ধান্ত একেবারেই মানতে নারাজ থালাপতি বিজয়।

    নায়কের মতে, উল্লিখিত দৃশ্য ও সংলাপ কর্তন হলে এ সিনেমার মূল বার্তা ও আমেজ নষ্ট হবে। নিজের অভিনীত শেষ সিনেমায় তা কোনোভাবেই চান না বিজয়। যে কারণে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির তারিখ আরও পেছাতে পারে বলে মনে করছেন সিনে সংশ্লিষ্টরা।

    প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি বিজয় থালাপাতি অভিনীত শেষ সিনেমা ‘জন নায়ক’ নিয়ে বিশেষ রায় ঘোষণা দেয়ার কথা রয়েছে মাদ্রাজ হাইকোর্টের। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন