শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ছোটবেলার মেয়েটি এখন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী

    ছোটবেলার মেয়েটি এখন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তারকা সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে অধিকাংশ অত্যন্ত সক্রিয়। তারা সেখানে নিজের ক্যারিয়ার সংক্রান্ত নানা তথ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন। অন্যদিকে, নেটিজেনদেরও প্রিয় তারকা সম্পর্কে বিস্তারিত জানার ব্যাপক আগ্রহ দেখা যায়, যা বিভিন্ন সময়ে তাদের পোস্ট ও মন্তব্যে চোখ রাখলেই সহজে বোঝা যায়।

    অভিনয়শিল্পী কিংবা সংগীতশিল্পীরা যে শুধু তাদের কাজ সংক্রান্ত তথ্যই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নেন, বিষয়টি এমন নয়। অনেক সময় তারকারা সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন। কেউ কেউ আবার ব্যক্তিজীবনের নানা বিষয় তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। যা আগ্রহ বাড়ায় তাদের শুভাকাঙ্ক্ষীদের।

    এবার সেই ধারাবাহিকতায় ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে থাকা মেয়েটি এখন দেশের তরুণ প্রজন্মের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ছবিটি। কি, চিনতে পেরেছেন ছবির মানুষটিকে?

    চিনতে না পারলেও সমস্যা নেই। প্রথমমত তিনি গায়িকা। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সংগীত ক্যারিয়ার তার। পাশাপাশি অভিনয়ও করতে দেখা যায় তাকে। শাকিব খান অভিনীত ‘মেন্টাল’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এরপর ‘শাদি মোবারক’, ‘লাভ স্টেশন’, ‘পারবো না ছাড়তে তোকে’সহ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।

    ২০০৭ সালে সরকারিভাবে আয়োজিত কমল কুড়ি নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাবে বিজয়ী এবং পরের বছর সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ গানের প্রতিযোগিতায় ২য় রানার আপ হন। এবার চিনতে পারলেন ছবির মেয়েটিকে। হ্যাঁ, তিনি জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী।

    রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে ফেসবুক ভেরিফায়েড পেজে ছবিটি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘হঠাৎ পুরোনো অ্যালবামে পাওয়া বাচ্চা পড়শী। তখন কেজি ওয়ানে পড়তাম। প্রায় ২০/২১ বছর আগের ছবি হবে।’ আর সে ছবিটি পোস্ট করতেই তা বিভিন্ন রিঅ্যাকশন এবং প্রশংসামূলক মন্তব্যে ভরিয়ে দেয় তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

    প্রসঙ্গত, পড়শী ব্যক্তিজীবনে ২০২৪ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ব্যাপারে গত বছরের জানুয়ারিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী হামিম নীলয়ের সঙ্গে ২০২৪ সালের ৪ মার্চ বিয়ে হয়েছে তার। বিয়ের প্রায় বছরখানেক পর প্রকাশ্যে আসে বিষয়টি।

    এ ব্যাপারে তখন তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারাজীবন চলতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন