শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হৃতিক রোশন এর ক্রাচে হাঁটার ছবি ভাইরাল

    হৃতিক রোশন এর ক্রাচে হাঁটার ছবি ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিচালক গোল্ডি বেহলের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন হৃতিক রোশন। সেখানে তাঁকে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা যায়, যা ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পরে নিজেই শারীরিক অবস্থার তথ্য জানিয়ে তিনি বললেন, বর্তমানে বাম হাঁটুর চোটের কারণে বিশ্রামে আছেন।

    শনিবার (২৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের সেই অনুষ্ঠানে ক্রাচে ভর দিয়ে হাঁটেন হৃতিক। চিত্রসাংবাদিক যোগেন শাহ সামাজিকমাধ্যমে সেই মুহূর্তের ছবি শেয়ার করতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, বেশ লো-প্রোফাইলে পার্টি থেকে বেরিয়ে যাচ্ছেন হৃতিক। ক্যাজুয়াল পোশাকে, সাবধানে এক পা-এক পা ফেলে এগোচ্ছিলেন তিনি। এই দৃশ্য দেখে অনুরাগীদের একাংশ উদ্বিগ্ন হয়ে পড়েন, সামাজিকমাধ্যমে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

    এবার ইনস্টাগ্রামে রসিকতায় ভরা এক দীর্ঘ পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরলেন হৃতিক। তিনি লেখেন, ‘সারাদিন বেশ বিরক্ত ছিলাম। কারণ, আমার বাম হাঁটু হঠাৎ করেই ঠিক করল দুদিনের জন্য কাজ বন্ধ রাখবে। এটা আমার কাছে নতুন কিছু নয়। আমার শরীরের প্রতিটি অংশের যেন আলাদা আলাদা অন/অফ বাটন আছে। বাম পা, বাম কাঁধ, ডান গোড়ালি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পুরোপুরি মুডের ওপর নির্ভর করে।’

    পোস্টে হৃতিক আরও একটি মজার ঘটনা জানান। তিনি বলেন, ‘‘কখনও কখনও আমার জিভ কোনো শব্দ বলতে চায় না। একদিন শুটিং সেটে ‘ডিনার’ শব্দটা বলতেই পারছিলাম না। অথচ সংলাপ ছিল। কিন্তু আমার জিভ তখন ডিনার বন্ধ করে দিয়েছে। ফলে বারবার সবাইকে ‘লাঞ্চ’র দাওয়াত দিয়ে যাচ্ছিলাম। সৌভাগ্যবশত, লাঞ্চ তখনও অন ছিল।’’

    এই পরিস্থিতিতে তাঁর সহকারী দল যেভাবে তাঁকে সাহায্য করে, সে কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন অভিনেতা।

    হৃতিককে সবশেষ দেখা গেছে যশরাজ ফিল্মসের ওয়ার ২-এ, যা গত বছর মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘দ্য রোশানস’-এও ছিলেন। বর্তমানে তাঁর পরবর্তী বড় প্রজেক্ট ‘কৃষ ৪’, যা দিয়ে নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন