বড় পর্দায় ফিরছে নিশো-মেহজাবীন জুটি

আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ছোট পর্দার তুমুল জনপ্রিয় জুটি। নাটকে তাদের রসায়ন দর্শকদের মধ্যে বরাবরই বিশেষ জায়গা করে নিয়েছে। তবে নিশোর সিনেমার ব্যস্ততার কারণে দীর্ঘদিন দর্শক তাদের একসঙ্গে দেখতে পাননি। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে; বড় পর্দায় আবারও জুটি বাঁধতে যাচ্ছেন তারা।
নির্ভরযোগ্য সূত্রমতে, নিশো ও মেহজাবীনকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা ভিকি জাহেদ। প্রাথমিকভাবে নতুন এই গুঞ্জন শোনা গেলেও নির্মাতা বা শিল্পী পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে জানা গেছে, প্রজেক্টটির প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই বড় পরিসরে এর বিস্তারিত জানানো হবে।
এর আগে ভিকি জাহেদেরই ওয়েব ফিল্ম ‘রেডরাম’-এ এই জুটিকে দেখা গিয়েছিল, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
বর্তমানে আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ব্যস্ত আছেন শিহাব শাহীনের একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন প্রীতম হাসান।
দৈএনকে/জে, আ