শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বড় পর্দায় ‘কিং’ সিনেমার রিলিজ ডেট প্রকাশিত

    বড় পর্দায় ‘কিং’ সিনেমার রিলিজ ডেট প্রকাশিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবার বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান দীর্ঘ প্রতীক্ষার পর । বহুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু তার নতুন সিনেমা ‘কিং’। শনিবার (২৪ জানুয়ারি) সিনেমার নতুন একটি ঝলক প্রকাশের পাশাপাশি মুক্তির তারিখ ঘোষণা করেছেন শাহরুখ খান নিজেই।

    ঝলকে দেখা যায়, তুষারাবৃত পাহাড়ের ওপর রক্তাক্ত লুকে এক বিধ্বংসী অবতারে দেখা গেছে শাহরুখকে। সেখানে তাকে গর্জন করে বলতে শোনা যায়, ‘গর্জনের সময় এসে গেছে।’ সিনেমার এই টিজারে লেখা, ‘বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে’।

    এছাড়াও ভিডিওটিতে শাহরুখের ‘লার্জার দ্যান লাইফ’ ইমেজের প্রতিফলন দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।

    সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগে শাহরুখের ‘পাঠান’ দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়েছিলেন। ২০২৬ সালের বড়দিন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’

    ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’- এই তিনটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি শাহরুখ খানকে। প্রায় তিন বছরের বিরতি কাটিয়ে তিনি ফিরছেন এই ‘কিং’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার বিশেষ আকর্ষণ হলো, এতে প্রথমবারের মতো বড় পর্দায় শাহরুখের সঙ্গে দেখা যাবে তার মেয়ে সুহানা খানকে। 

    এছাড়া খলনায়কের চরিত্রে অভিষেক বচ্চন এবং শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন অভিনয় করছেন বলে জানা গেছে। বড়দিনকে কেন্দ্র করে মুক্তির তারিখ নির্ধারণ করায় সিনেমাটি বক্স অফিসে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন