শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এবার আইনি পথে যাচ্ছেন বুবলী 

    এবার আইনি পথে যাচ্ছেন বুবলী 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুজব আর সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার ট্রল সহ্য করতে আর চুপ থাকছেন না। মা হওয়ার গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

    সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুবলী জানান, সামাজিক মাধ্যমে ছড়ানো অপপ্রচার ও বুলিং তাকে গভীরভাবে ভাবিয়েছে। তিনি বলেন, সহকর্মীদের অনেকেই আগেই আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছিলেন। এত দিন বিষয়গুলো এড়িয়ে গেলেও এখন মনে হচ্ছে, চুপ থাকলেই গুজব আরও শক্তিশালী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমাকে নিয়ে ট্রল হচ্ছে, তা আর স্বাভাবিক নয়। আমি কখনোই এসব নিয়ে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, এটা করা জরুরি। না হলে এ ধরনের অপপ্রচার থামবে না।

    অভিনেত্রী আরও অভিযোগ করেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন যা খুবই দুঃখজনক। তার মতে, এ ধরনের আচরণ শুধু ব্যক্তি নয়, ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই এসব বিষয়ে সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।

    উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর থেকেই বুবলীর মা হওয়ার গুজব ছড়াতে শুরু করে। একটি অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেন, সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তী সময়ে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় সেই জল্পনা আরও বাড়ে। এ নিয়ে প্রশ্ন করা হলে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়াতেই শুরু হয় নতুন করে ট্রল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন