শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাকিব খান ব্যস্ত, পিছিয়ে যাচ্ছে ‘তুফান ২’?

    শাকিব খান ব্যস্ত, পিছিয়ে যাচ্ছে ‘তুফান ২’?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ছবির শেষ অংশে সিক্যুয়েলের ইঙ্গিত পাওয়ার পর থেকেই দর্শক, বিশেষ করে শাকিবভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘তুফান ২’-এর জন্য।

    সম্প্রতি এক পডকাস্টে রায়হান রাফী এই ছবির পরিচালকেরূপে ‘তুফান ২’ নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘২০২৭ সালে ‘তুফান ২’ মুক্তি পাবে। চলতি বছরের শেষে শুটিং শুরু হবে।’

    সম্প্রতি ছবিটিকে কেন্দ্র করে শিডিউল সংক্রান্ত গুঞ্জন ছড়ায় সামাজিক মাধ্যমে। বলা হচ্ছিলো, আগামী বছরে ছবিটি আসছে না। কারণ রাফীকে শিডিউল দেননি শাকিব। এছাড়া শাকিবের অন্য সিনেমা নিয়ে তুফানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ-আলোচনা চললেও সেখানে রাফীর নাম নেই।

    এ বিষয়ে তুফানের প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘২০২৭ সালে ‘তুফান ২’ আনার পরিকল্পনা আছে। সব ঠিক থাকলে আগামী বছর ছবিটি আসবে। সেক্ষেত্রে চলতি বছরের শেষে শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে।’

    তিনিও পরিচালক রাফীই থাকছেন কি না সে নিয়ে মুখ খুলেননি।

    ‘তুফান’ ছবির প্রথম পর্বে দেখা গিয়েছিল নব্বই দশকের গ্যাংস্টারের গল্প। শাকিবের বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। এছাড়া অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সুমন আনোয়ার, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী সহ আরও অনেকে।

    নতুন সিক্যুয়েলেও থাকবে তারকাদের ছড়াছড়ি। থাককে অ্যাকশনের চমকও।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন