শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দর্শকপ্রিয় ‘ধুরন্ধর’ আসছে ওটিটি-তে

    দর্শকপ্রিয় ‘ধুরন্ধর’ আসছে ওটিটি-তে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থিয়েটারে দর্শক এবং সমালোচকদের মনে জায়গা করে নেওয়ার পর এবার ডিজিটাল পর্দায় আসছে আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’। এর সিক্যুয়েল ‘ধুরন্ধর টু’ মুক্তির অপেক্ষার মাঝেই চলতি মাসেই সিনেমাটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে। মাত্র দেড় মাসের মধ্যেই ‘ধুরন্ধর’ রেকর্ড ভেঙেছে এবং একাধিকবার হলে গিয়ে দর্শকরা দেখেছেন। শুধু সমালোচকদের প্রশংসা নয়, বক্স অফিসেও এটি ভারতের সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির তালিকায় নিজস্ব স্থান করে নিয়েছে।

    হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়,  প্রায় দুই মাসের সফল থিয়েটার রান শেষে ৩০ জানুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু করবে ‘ধুরন্ধর’। স্যাকনিল্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এটি হিন্দি ছবির ইতিহাসে অন্যতম লাভজনক ওটিটি চুক্তি।

    এমকি, ‘ধুরন্ধর ওয়ান’ ও ‘ধুরন্ধর টু’ দুটির ওটিটি স্বত্ব একসঙ্গে প্রায় ১৩০ কোটি রুপিতে কিনেছে নেটফ্লিক্স। ডিজিটাল প্ল্যাটফর্মে এটি রণবীর সিংয়ের ক্যারিয়ারের সর্বোচ্চ চুক্তি বলেও উল্লেখ করা হয়েছে। এই বিনিয়োগই প্রমাণ করে ছবিটির সাংস্কৃতিক প্রভাব এবং ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে বৈশ্বিক আগ্রহ।

    অন্যদিকে, আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর টু’। এই পর্বে দেখা যাবে রণবীর সিংয়ের চরিত্র জসকিরত সিং রাঙ্গি থেকে হামজা আলি মাজারি হয়ে ওঠার গল্প এবং লয়ারির নতুন ‘কিং’ হিসেবে তার উত্থান। এছাড়া ফ্ল্যাশব্যাকে তুলে ধরা হবে অক্ষয় খান্নার চরিত্র রেহমান ডাকাতের অতীত। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত ও আর মাধবন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন