শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রায়পুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

রায়পুরে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

লক্ষ্মীপুরের রায়পুরে ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রায়পুর থানা পুলিশ। সোমবার ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাতে মোমিন নামে এক কাঁচামালের ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে টাকা, মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনার পরপরই টহলরত পুলিশের সামনে পড়েন ভুক্তভোগী মোঃ মোমিন। তিনি বিষয়টি অবগত করলে তাৎক্ষণিকভাবে রায়পুর থানা পুলিশের চারটি টিম অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ মোমিন বাদী হয়ে রায়পুর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ নাবিল হোসেন (২২), পিতা আলমগীর পাটোয়ারী, মোঃ নয়ন হোসেন (২০), পিতা বাদশা মাঝি, রিমন হোসেন (২০), পিতা ইসমাইল বেপারী, মোঃ শাকিব হোসেন (২০), পিতা দেলোয়ার হোসেন, মোঃ রাকিব (২০), পিতা সেলিম গাইন এবং জিদান (১৫), পিতা জাহাঙ্গীর। তারা সবাই রায়পুর থানা, লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন