শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘বৌ’ নির্বাচন সম্পূর্ণ সৌরভের পছন্দে, প্রকাশ করলেন পরিচালক

    ‘বৌ’ নির্বাচন সম্পূর্ণ সৌরভের পছন্দে, প্রকাশ করলেন পরিচালক
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রুপোলি পর্দায় আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে নির্মিত নতুন চলচ্চিত্র। ছবিটির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জোরকদমে, কিন্তু পরিচালক নায়িকার নাম এখনও ঘোষণা করছেন না। জানা গেছে, নায়িকা নির্বাচনে সৌরভের পছন্দ চূড়ান্ত ভূমিকা রাখবে।

    সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘বৌ’ হিসেবে নতুন নায়িকা বাছাই হবে, যেখানে তার জীবনের গল্পকে রুপোলি পর্দায় উপস্থাপন করা হবে। গ্রাফিক অনুসারে, নায়িকার জন্য প্রতিযোগিতা চলছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে শুধুমাত্র সৌরভের অনুমোদন প্রয়োজন।

    ভারতের প্রাক্তন অধিনায়কের স্বভাবের সঙ্গে মিল রেখে বলা যায়, বাস্তবে সৌরভ নিজের পছন্দের মানুষকে বেছে নেন। তেমনই এবারও নতুন ছবির নায়িকা নির্বাচনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। চলচ্চিত্র প্রেমীদের জন্য উত্তেজনা এবং কৌতূহল।

    সে রকম কিছুই নয়। মার্চ মাস থেকে শুটিং শুরু হবে সৌরভের জীবনীছবির। জোরকদমে প্রস্তুতি চলছে। টানা দিন চারেক কলকাতায় কাটিয়ে গেলেন পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানী এবং তাঁর দল। বুধবার, সৌরভ এবং ডোনার বাড়িতে চূড়ান্ত রেকি সেরে ফিরে গেলেন মুম্বই। পরিচালকের মুখোমুখি হয়েছিল আনন্দবাজার ডট কম।

    ছবির নায়ক চূড়ান্ত। পর্দার ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ রাজকুমার রাও। নায়িকার নাম এখনও জানা যাচ্ছে না! ‘ডোনা গঙ্গোপাধ্যায়’ হবেন কে? প্রশ্ন শুনেই পরিচালকের সাফ জবাব, “এখন কিচ্ছু বলতে পারব না। দাদা বিদেশ থেকে ফিরুন। আলোচনা করে উনিই চূড়ান্ত করবেন।” পাশাপাশি আশ্বাস দিয়েছেন, বাংলা থেকেই বাছাই হবেন নায়িকা।

    তালিকা যে খুব ছোট, তা কিন্তু নয়। শুরুতেই যেমন উঠে এসেছিল ইশা সাহার নাম। ইশা নাচে পারদর্শী। চেহারাতেও ডোনার সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। সে খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার ডট কম। অজানা কারণে পরে নাকি বাদ পড়েন তিনি। উঠে আসে বাংলার প্রথম সারির আর এক নায়িকার নাম। তিনি মিমি চক্রবর্তী। ক্রমশ নায়িকার নাম ‘ডোনা গঙ্গোপাধ্যায়’-এর ভূমিকায় জোরালো হয়ে ওঠে। টলিউড জানত, রুপোলি পর্দায় রাজকুমারের সঙ্গে জুটি বাঁধবেন মিমি। পরিচালকের টিম থেকে খবর ফাঁস, মিমিও নাকি সৌরভের ‘স্ত্রী’ নন।

    তা হলে কে? টলিউডের অন্দরে নাকি ঘোরাফেরা করছে চার নায়িকার নাম। তাঁরা কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সৌরভের পর্দার ‘স্ত্রী’ হতে গেলে কী কী বৈশিষ্ট্য থাকতে হবে? কাস্টি‌ং ডিরেক্টরের মত অনুযায়ী, নায়িকাকে নাচে পারদর্শী হতে হবে। এ ছাড়া, ডোনা লাবণ্যময়ী। নায়িকার মুখে লাবণ্যের সেই দীপ্তি থাকতে হবে। টলিউড বলছে, এই তালিকায় এগিয়ে কোয়েল আর শুভশ্রী। কোয়েল ভাল নাচতে পারেন। এই মুহূর্তে ‘এক নম্বর নায়িকা’র শিরোপা শুভশ্রীর মাথায়। অন্য দিকে, জয়া আন্তর্জাতিক তারকা। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে তিন বছর আগে পা রেখেছেন তিনি।

    আবার এ-ও শোনা যাচ্ছে, ছোটপর্দা থেকেও নাকি অভিনেতা বাছাই চলছে। ছবিতে ছোট-বড়পর্দা মিলিয়ে অনেকেই অভিনয় করবেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন