শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভাইরাল হচ্ছে ‘এই আংকেল কে?’ মন্তব্য, শাহরুখ খানের নামের সঙ্গে আলোড়ন

    ভাইরাল হচ্ছে ‘এই আংকেল কে?’ মন্তব্য, শাহরুখ খানের নামের সঙ্গে আলোড়ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের কিংবদন্তি শাহরুখ খান—যাকে আলাদা করে পরিচয় করানোর প্রয়োজন হয় না—সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দক্ষিণ এশীয়দের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, বরং এক আবেগের প্রতীক। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় অ্যাওয়ার্ডস ২০২৬–এ, যেখানে গ্ল্যামার, আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি এবং শাহরুখ খানের আবির্ভাব মুহূর্তে নজর কাড়ে।

    অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে হাজির ছিলেন তিনি। যথারীতি তার স্টাইল, ব্যক্তিত্ব আর উপস্থিতি ক্যামেরাবন্দি হতে দেরি হয়নি। কিন্তু আলোচনার মোড় ঘুরে যায় একটি ছোট ভিডিও ক্লিপে। সেই সময় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল মোবাইলে ভিডিও করছিলেন এমন একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হতেই অনেকেই ধরে নেন, শাহরুখ খানকে দেখেই ভিডিও করছেন হান্দে। অনেকে তাকে ‘ফ্যানগার্ল’ বলেও মন্তব্য করেন। কিন্তু পরিস্থিতি ঘোরালো হয়ে যায়, যখন একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে যেখানে হান্দের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখা ছিল, এই আংকেল কে? আমি আমার বন্ধু আমিনা খলিলের ছবি তুলছিলাম। আমি তার ভক্ত নই।

    এই একটি বাক্যেই আগুন ধরে যায় নেটদুনিয়ায়। এই স্ক্রিনশটের সত্যতা নিয়ে রয়েছে বিভ্রান্তি। কেউ বলছেন, স্টোরিটি আসল ছিল কিন্তু পরে মুছে ফেলা হয়েছে। আবার অনেক ফ্যাক্ট-চেকিং পোস্ট বলছে, এটি ভুলভাবে ছড়ানো বা প্রেক্ষাপটহীনভাবে ব্যবহার করা হয়েছে। তবে মন্তব্যটি সত্য হোক বা না হোক, তা যে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা অস্বীকার করার উপায় নেই।

    কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শাহরুখ ভক্তরা ধরে নেন, মন্তব্যটি সরাসরি কিং খানের উদ্দেশেই করা। শুরু হয় সমালোচনা, ট্রল আর ক্ষোভ প্রকাশ। অনেকেই এটিকে অসম্মানজনক বলেন। অনেকে মনে করছেন, বিষয়টি হয়তো একটি ভুল বোঝাবুঝি বা অনিচ্ছাকৃত মন্তব্য। আবার কেউ কেউ বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে তারকাদের পরিচিতি সব জায়গায় একরকম হয় না।

    যদিও এই ঘটনা শাহরুখের জন্য প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের মেট গালায় এক সাক্ষাৎকারে তাকে চিনতে না পারায় ডিজাইনার সব্যসাচী মুখার্জিকে এগিয়ে এসে তাঁর পরিচয় করিয়ে দিতে হয়েছিল। সেই ঘটনাও আলোচনার জন্ম দিয়েছিল। তবে এসব ঘটনায় শাহরুখ খান কখনোই বিচলিত হননি। বরং তার ব্যক্তিত্বই এমন অস্বস্তিকর মুহূর্তকেও হাসিমুখে সামলে নিতে জানেন তিনি। ভক্তদের মতে, এমন মন্তব্য কিং খানের মর্যাদায় কোনও প্রভাব ফেলতে পারে না। কারণ, শাহরুখ খান শুধু একজন সিনেমা তারকা নন তিনি কোটি মানুষের অনুভূতি।

    এই আংকেল কে?' শাহরুখ খানকে ঘিরে তুর্কি অভিনেত্রীর মন্তব্যে তোলপাড়  নেটদুনিয়া


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন