শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন সুখবর জানাতে ফেসবুক লাইভে আসলেন দেব ও শুভশ্রী

    নতুন সুখবর জানাতে ফেসবুক লাইভে আসলেন দেব ও শুভশ্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলী একাধিক চমক নিয়ে প্রথমবার একসঙ্গে ফেসবুক লাইভে হাজির হলেন । দীর্ঘ সময়ের খুঁনসুটি আড্ডার পর তারা ভক্তদের জন্য নতুন একটি সুখবর শেয়ার করেন।

    সোমবার (১৯ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে আসেন দেব ও শুভশ্রী। ৩৮ মিনিট ২৬ সেকেন্ডের দীর্ঘ লাইভে দেখা যায় একটি ফাঁকা প্রেক্ষাগৃহে বসে আছেন দেব-শুভশ্রী। সেখান থেকেই নেটিজেনদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে ওঠেন তারা।

    শুরুতেই দেব বলেন,

    • আজকে একটি বিশেষ দিন আমাদের কাছে। আসন্ন ছবিটি নিয়ে সত্যিই খুবই উত্তেজিত আমরা।

    তখনই দেবকে খোঁচা দিয়ে শুভশ্রী প্রশ্ন ছোঁড়েন। বলেন,

    • এই যে ‘দেশু সেভেন’ ছবিটা, এই ভাবনাটা  হলো কী করে? দেব তোমার এ বছরের সবথেকে গুরুত্বপূর্ণ ছবির জন্য ‘নট সো ইনোসেন্ট’-এর কাছেই কেন ফোনটা এলো? তার মানে অনেক বড় একটা যুদ্ধে নামতে হবে! তুমিতো ছোটবেলা থেকে অনেক যুদ্ধই করেছো?

    শোনামাত্রই উত্তরের বদলে খুনসুঁটিতে মেতে ওঠেন টালিউডের হার্থথ্রব নায়ক। অতীত স্মৃতিতে ডুব দিয়ে দেব বলেন,

    • হ্যাঁ তুমিতো ছোটবেলা থেকেই তো আমাকে যুদ্ধ করাটা দেখেছো! আমার এখনও একটা কথা মনে আছে, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’ সিনেমাগুলোতে শুভশ্রীকে পরিচালকরা নিতে চাচ্ছিলো না। ওকে ব্যান করা হয়েছিল তখন। আমরা ওই সময় সাউথ থেকে পরিচালক নিয়ে আসি। এ লড়াইটা আমাদের ছিল।

    তখন শুভশ্রী বলেন,

    • লড়াই ই জীবন। আমরা যখন পৃথিবীতে থাকবো না, তখন দর্শক আমাদের মনে রাখবে, আমাদের গল্প মনে রাখবে। সেই যুদ্ধটাই আমরা করে যেতে চাই।

    দীর্ঘ আলাপচারিতায় জানা যায়, ‘ধূমকেতু’র সাফল্যের পর দর্শকের চাওয়াতে আবারও বড়পর্দায় হাজির হচ্ছেন দেব-শুভশ্রী। নতুন সিনেমার নাম ‘দেশু ৭’। এ সিনেমায় আবারও জুটি হয়ে ধরা দেবেন তারা।
     
    রোমান্টিক-অ্যাকশন-রিভেঞ্জ থ্রিলারধর্মী সিনেমা হবে ‘দেশু ৭’। এই জুটির সপ্তম সিনেমা এটি। চলতি বছর আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
     
    এদিকে সিনেমা মুক্তির ৯ মাস আগেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। গত ১৯ জানুয়ারি থেকে ‘দেশু ৭’-র ফার্স্ট ডে ফার্স্ট শোর টিকিট বুকিং চলছে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ।

    ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন দেব-শুভশ্রী। ছবিটি দারুণ সফল হয়। সেসময় থেকেই তাদের সম্পর্ক প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমে রূপ নেয়। তবে অজানা কারণে জনপ্রিয় জুটির প্রেমের সম্পর্কে ইতি ঘটলে ভেঙে যায় তাদের সফল জুটি।
     
    ব্যক্তিজীবনের টানাপোড়েন ভুলে গত বছর মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ সিনেমার সুবাদে এক হন দেব-শুভশ্রী। সিনেমাটি গতবছর টালিউড ইন্ডাস্ট্রিতে ইতিহাস গড়ে। সিনেপ্রেমীদের জন্য সে ধারাবাহিকতায় আবারও নতুন সিনেমায় জটি গড়ছেন দেব-শুভশ্রী।
     
    প্রসঙ্গত, টালিউডে দেব-শুভশ্রী  অভিনীত জনপ্রিয় ব্যবসা সফল সিনেমাগুলো হলো ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘ধূমকেতু’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন