শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভাইরাল ছবির পর হাসান মাসুদ বললেন তার অনুভূতি

    ভাইরাল ছবির পর হাসান মাসুদ বললেন তার অনুভূতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, যিনি কিছু সিনেমাতেও অভিনয় করেছেন। একসময় নিয়মিত পর্দায় দেখা গেলেও গত কিছু বছর ধরেই তিনি বেশ আড়ালে আছেন।

    অভিনয়ের বাইরে থাকলেও নানা ইস্যুতে মাঝেমধ্যেই আলোচনায় উঠে আসেন এই অভিনেতা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া ছবিকে ঘিরে বিব্রত পরিস্থিতিতে পড়েছেন তিনি।

    সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, হাসান মাসুদ হাতে একটি পোস্টার ধরে রয়েছেন। পোস্টারটিতে লেখা— ‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।

    ছবিগুলো দেখে প্রথম নজরে মনে হতে পারে, এটি কোনো প্রচারণা বা বিজ্ঞাপনের অংশ। তবে বাস্তবে এর সঙ্গে অভিনেতার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন তিনি।

    বিষয়টি নিয়ে ক্ষোভ ও বিব্রত প্রকাশ করে হাসান মাসুদ বলেন, এই ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি আমাকে খুবই বিব্রত করেছে।

    অভিনেতা আরও জানান, কে বা কারা এই ছবি ছড়িয়েছে, তা তার জানা নেই। এই ধরনের কাজ কারা করছে, বুঝতে পারছি না। ছবিগুলো কোনোভাবেই আমার নয়।

    ধারণা করছি, এগুলো এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, বলেন হাসান মাসুদ।

    বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এখন সময় ভালো না। অনেকেই এই ছবি সত্যি বলে বিশ্বাস করবেন, ভাববেন আমি এর সঙ্গে জড়িত। কিন্তু সত্যিটা হলো—এগুলো সম্পূর্ণ ভুয়া ছবি।

    জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনলাইনে আলোচনা শুরু হয়েছে।

    ভুয়া কনটেন্টের এমন বিস্তার আবারও প্রশ্ন তুলছে ডিজিটাল নিরাপত্তা ও দায়িত্বশীল ব্যবহার নিয়ে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন