শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শীতল হিমালয়ে সুনেরাহ-রেহানের সাহসী কাণ্ড

    শীতল হিমালয়ে সুনেরাহ-রেহানের সাহসী কাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালের মুস্তাং জেলার জমসম শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত । কালী গান্ধাকী নদীর তীরে স্থাপন এই শহরটি তার তুষারপাতপ্রবণ দৃশ্যের জন্য পরিচিত। চারপাশে তুষারে ঢাকা পাহাড়, নীল আকাশ এবং শীতল বাতাস শহরটিকে প্রকৃতির এক অনন্য ক্যানভাসে পরিণত করেছে। বলিউডের বহু সিনেমা ও গানের দৃশ্যও এখানে শুটিং করা হয়েছে।

    সেই ছবির মতো সুন্দর শহরের লোকেশনেই মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নতুন একটি মিউজিক্যাল ফিল্মের শুটিং করলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান।

    ‘ও জান’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। গত বছর কোনাল ও নিলয়ের কণ্ঠে প্রকাশিত আলোচিত গান ‘ময়না’র সফলতার পর একই টিম নতুন এই প্রজেক্টে কাজ করছে। এবারও গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়।

    গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুরে রয়েছে ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকনের যৌথ কাজ। সংগীতায়োজন করেছেন আভ্রাল সাহির। ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু।

    গানচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল জানান, ‘ও জান’ একটি পুরোপুরি রোমান্টিক গান। জেন-জি সময়ের প্রেমের গল্পকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এতে। কথা, সুর, কণ্ঠ ও দৃশ্যায়নের প্রতিটি স্তরে নতুনত্ব রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

    নির্মাতা তানিম রহমান অংশু বলেন, ‘গানটির কথা ও সুর যেমন মন ছুঁয়ে যাবে, তেমনি দৃশ্যায়নও দর্শকের চোখে আরাম দেবে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এক নতুন অভিজ্ঞতা দিতে চাই। এই প্রজেক্টে বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে কাজ হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার ও কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসার মিলিয়ে এটি একটি আন্তর্জাতিক সহযোগিতার ফল।’

    শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সুনেরাহ বলেন, ‘নেপাল এমনিতেই অপার সুন্দর, আর জমসমের সৌন্দর্য যেন আলাদা করে মন ছুঁয়ে যায়। প্রতিটি লোকেশন মনে হয়েছে কোনো শিল্পীর আঁকা ছবি। তবে এই সৌন্দর্যের আড়ালে ছিল কঠিন বাস্তবতা। মাইনাস ৮ ডিগ্রিতে শুটিং করা সহজ নয়। সব প্রতিকূলতা পেরিয়ে কাজটি করতে পারাটা আজীবনের স্মৃতি হয়ে থাকবে। দর্শক শুধু গান নয়, পুরো ভিডিওটি সিনেমার মতো উপভোগ করবেন বলে বিশ্বাস করি।’

    অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, ‘গানটির কথার সঙ্গে দৃশ্যায়নের যে মেলবন্ধন তৈরি হয়েছে, তা সচরাচর মিউজিক ভিডিওতে দেখা যায় না। শুটিংয়ের সময় প্রচণ্ড ঠান্ডার কারণে কষ্ট হয়েছে, তবে ফলটা সুন্দর হয়েছে। গানটি দেখলে দর্শক-শ্রোতারা নেপালের মনকাড়া সৌন্দর্যের সঙ্গে এক অন্যরকম প্রেমের অনুভূতিও পাবেন।’

    আগামী ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে ‘ও জান’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্ম।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন