শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হানিয়া আমির কি সত্যিই বিয়ে করছেন? রহস্যময় ইঙ্গিত

    হানিয়া আমির কি সত্যিই বিয়ে করছেন? রহস্যময় ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার কেবল গুঞ্জনেই থেমে থাকেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু মজার ও স্পষ্ট ইঙ্গিতের কারণে ভক্তদের মধ্যে ধারণা জোরালো হচ্ছে যে, খুব শিগগিরই, সম্ভবত আগামী সপ্তাহেই হানিয়া বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

    পাকিস্তানি গায়ক আসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়তেই ইন্টারনেটজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। প্রি-ওয়েডিংয়ের আয়োজনের গুঞ্জন শোনা যায়। কিছু ছবি ভাইরাল হয়। আর সবশেষে হানিয়ার নিজস্ব মন্তব্য, সব মিলিয়ে রহস্য যেন আরও ঘনীভূত হয়েছে।

    এর আগে খবর আসে, গত শুক্রবার(১৬ জানুয়ারি) আসিম আজহারের বাসায় একটি কাওয়ালি নাইট আয়োজন করা হয়। অনুষ্ঠানটির একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে মিল দেখা যায় ব্যাকড্রপ ও পোশাকের রঙে। এতে অনেকেই ধারণা করেন, প্রি-ওয়েডিংয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও নিশ্চয়তা মেলেনি। 

    তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে হানিয়ার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের মন্তব্যের জবাব। এক ভক্ত প্রশ্ন করেন, ‘পরের ফাংশন কি ঢোলকি নাইট?’ এর উত্তরে হানিয়া লেখেন, ‘ডান’। আরেকজন লেখেন, ‘কাল থেকেই শুরু, তাই তো?’ হানিয়ার জবাব, ছিল ‘একদম’। 

    অন্যদিকে, পাকিস্তানের বিয়ের আগে অন্যতম আয়োজন হলো মায়ুন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কনে বা বরকে নির্দিষ্ট কয়েক দিন বা এক দিন ঘরে থাকার নিয়ম মানতে হয়। সাধারণত হলুদ রঙের পোশাক পরানো হয় এবং পরিবারের বড়রা হলুদ, তেল ও প্রাকৃতিক উপাদান মেখে দেন। অনুষ্ঠানটি আনন্দ, গান ও পারিবারিক আড্ডার মাধ্যমে উদযাপন করা হয় এবং এটি ঢোলকি বা মেহেদি অনুষ্ঠানের আগেই সম্পন্ন হয়। এই মায়ুন অনুষ্ঠান কবে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী সংক্ষেপে উত্তর দেন, ‘আজ’। হানিয়ার এই খুনসুটি ভরা জবাবগুলোই অনেক ভক্তের কাছে স্পষ্ট ইঙ্গিত বিয়ের আয়োজন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

    উল্লেখ্য, এর আগে গ্যালাক্সি ললিউডের উপস্থাপক মোমিন আলি মুনশি দাবি করেছিলেন, ২০২৬ সালেই বিয়ের পরিকল্পনা করছেন হানিয়া আমির ও আসিম আজহার। সেই বক্তব্যের পর থেকেই জল্পনা আরও গতি পায়। তবে এত আলোচনার পরও এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেননি। ফলে ভক্তদের অপেক্ষা এখন শুধুই সেই চূড়ান্ত ঘোষণার। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন