শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউড তারকা আরমান মালিক হাসপাতালে ভর্তি

    বলিউড তারকা আরমান মালিক হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতার খবর নিজেই জানান এই গায়ক। খবর প্রকাশের পর থেকেই তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

    রোববার (১৮ জানুয়ারি) এক্স হ্যান্ডেলে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি আপলোড করেন আরমান। ছবিতে দেখা যায়, হাসপাতালের রোগীর পোশাক পরে রয়েছেন। বাঁ হাতে ক্যানোলা করা হয়েছে তার।

    ক্যাপশনে আরমান লেখেন,

    • গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেয়ার সময়।

    ইনস্টাগ্রামের স্টোরিতে আরমান লিখেছেন,

    • এ বছর যাদের যত্ন নেয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।

    গায়কের এমন পোস্টে নেটিজেনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আরমান মালিক। চিকিৎসকের পরামর্শে এ মুহূর্তে পূর্ণ বিশ্রামে রয়েছেন ভারতীয় এ গায়ক।

    প্রসঙ্গত, ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘ধিতাং ধিতা ‘, ‘আমি যে কে তোমার’, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’ ইত্যাদি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন