শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘শাস্তি’ ছবিতে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

    ‘শাস্তি’ ছবিতে চঞ্চল-পরীমণির প্রথম জুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেতা চঞ্চল চৌধুরী এবং গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাঁধছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে দেখা যাবে তাদের আলোচিত জুটিকে। সিনেমাটির পরিচালনা করবেন লিসা গাজী।

    সোমবার (১৯ জানুয়ারি) নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেবেন। রবীন্দ্রনাথের মূল গল্পের প্রেক্ষাপট ঠিক রেখে বর্তমান সময়ের ভাষা ও সমসাময়িক বাস্তবতায় গল্পটিকে নতুনভাবে সাজিয়েছেন নির্মাতা। এটি নিছক কোনো পুনর্নির্মাণ নয়, বরং পুরোনো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা।

    পরিচালক লিসা গাজীর মতে, এই সিনেমার মূল সুর হলো সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধ। বিশেষ করে ‘নীরবতা’ কীভাবে অবিচার ও বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হতে পারে, সেটিই সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে।

    উল্লেখ্য, ২০০৪ সালে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের এই একই গল্প নিয়ে ‘শাস্তি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। সেই সময় রিয়াজ ও পূর্ণিমা জুটির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর আবারও সেই চেনা গল্পটি নতুন আঙ্গিকে এবং নতুন জুটির রসায়নে পর্দায় আসছে।

    একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা আর পরীমণির পর্দার উপস্থিতির মিশেলে নতুন এক ‘শাস্তি’ দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন