শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ২৫ বছরের স্বপ্ন, ভালোবাসা ও সহযাত্রা বিপাশা–তৌকীর

    ২৫ বছরের স্বপ্ন, ভালোবাসা ও সহযাত্রা বিপাশা–তৌকীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিপাশা হায়াত ও তৌকির আহমেদ এক সময় টিভি পর্দার দর্শকপ্রিয় জুটি জনপ্রিয়তা এখনও অটুট। পর্দার বাইরে বাস্তব জীবনেও যাঁরা একসঙ্গে পথ চলছেন, সেই দম্পতি সম্প্রতি একটি পডকাস্টে বিয়ের আগের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।

    ১৯৯৯ সালে বিয়ে করা এই দম্পতির সম্পর্কের শুরু থেকেই ছিল এক ধরনের অসাধারণ বোঝাপড়া। অভিনয় জীবনে একসঙ্গে কাজ করার পর, নিজেদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে তারা একসঙ্গে গাঁটছড়া বাঁধেন। শুরু থেকেই দুজনের জীবনে একে অপরের সঙ্গে দেখা প্রতিটি স্বপ্ন ছিল একে অপরের সাথে ভাগ করে নেওয়ার।

    পডকাস্টে তৌকির আহমেদ এককভাবে উপস্থিত থাকলেও, একসময় চমকপ্রদভাবে বিপাশা হায়াতও উপস্থিত হন। এই দুই তারকার মধ্যে একে অপরকে নিয়ে স্বপ্নের বিষয়ে কথা হয়। 

    বিপাশা বলেন, তৌকির আহমেদের সঙ্গে আমার পথচলা যখন শুরু, তখন থেকেই আমরা দুজন অনেক স্বপ্ন দেখতাম। একসঙ্গে পৃথিবীর নানা প্রান্তে ঘোরা, প্রাচীন নিদর্শন দেখা, বহু গান শোনা-এসব ছিল আমাদের স্বপ্নের অংশ। আমাদের ইচ্ছা ছিল একসঙ্গে সিনেমা দেখা, ভাবনা শেয়ার করা, অনেক বই পড়া। সব মিলিয়ে আমরা চেয়েছিলাম স্বপ্নময় একটি জীবন।

    বিয়ের পরের বাস্তবতা কেমন ছিল, এমন প্রশ্নে বিপাশা বলেন, আমাদের প্রত্যাশার সেই স্বপ্নময় জীবনই এখন আমরা যাপন করছি।

    দীর্ঘদিন ধরে এই দম্পতি তাদের সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। অভিনয়ে বিপাশা হায়াতকে এখন আর তেমন দেখা যায় না, তবে তৌকির আহমেদ তার চলচ্চিত্র নির্মাণের কাজে ব্যস্ত সময় পার করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন