শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

    আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৯ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এতে স্থান পেয়েছে শাহরিয়ার আজাদের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ এবং ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’।

    দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস প্রসঙ্গে শাহরিয়ার আজাদ জানান, এটি নির্মিত হয়েছে একজোড়া কবুতরকে ঘিরে, যার সঙ্গে জড়িয়ে আছে তাঁর শৈশবের স্মৃতি। 

    নির্মাতা বললেন, ‘যশোর জেলার ঝিকরগাছার প্রত্যন্ত এক এলাকায় আমার বেড়ে ওঠা। আমার স্বল্পদৈর্ঘ্যের মধ্যদিয়ে শৈশবের নানা অনুভূতি তুলে ধরেছি। আমার দেখা গ্রামীণ নানা ঘটনা যেমন এতে আছে, তেমনি গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ গল্পে প্রকাশ পেয়েছে।’ 

    দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস-এ অভিনয় করেছেন এস কে শাহরিয়ার ও শাহীন হোসাইন।

    এদিকে, মেমোরিজ অ্যান্ড মিজারিস নিরীক্ষাধর্মী সিনেমা, যেখানে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি এক অদ্ভুত অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা দেখানো হয়। সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে। এক অধ্যায়ে সে একজন লেখক, যে মানুষের গল্প খুঁজে বেড়ায়, অনুভূতি আর অভিজ্ঞতার ভাষা খোঁজে; অপর অধ্যায়ে সে একজন পাদ্রী—যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী, যে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত।

    ফখরুল আলমের এ সিনেমায় অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।

    প্রসঙ্গত, আগামী ২ থেকে ৬ এপ্রিল নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে এ চলচ্চিত্র উৎসব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন