শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তাসনিয়া ফারিণের মায়ের শাড়ি ও স্মৃতির গল্প

    তাসনিয়া ফারিণের মায়ের শাড়ি ও স্মৃতির গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মায়ের সঙ্গে সন্তানের আবেগ ও ভালোবাসা বর্ণনাতীত। বিশেষ করে মেয়েদের জীবনে মায়ের শাড়ি থাকে অসংখ্য স্মৃতি, অনুভূতি ও স্বপ্নের ধারক। শোবিজ অঙ্গনের অনেক অভিনেত্রীই মায়ের শাড়ি পরে বিয়ের পিঁড়িতে বসেছেন। এবার মায়ের শাড়ি ঘিরে নিজের আবেগময় গল্প শেয়ার করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন ফারিণ। ছবিগুলোতে দেখা যায়, শাড়িতে সেজেছেন এই আলোচিত অভিনেত্রী। ছবির ক্যাপশনে মায়ের প্রতি ভালোবাসা আর শৈশবের স্মৃতির কথা তুলে ধরেন তিনি।

    ফারিণ লেখেন, “প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব, মজার মজার।”

    মায়ের শাড়িকে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি বলেই মনে করেন তাসনিয়া ফারিণ। তিনি জানান, এখনো মা নতুন শাড়ি কিনলে সবার আগে সেটি তিনিই পরে দেখেন। অভিনেত্রীর ভাষায়, “এখনো আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমারই পরা হয়। কিছু শাড়ি তো আম্মু কখনো পরেই নাই, আমি তুলে রেখে দিয়েছি। আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো।”

    মায়ের নিঃশর্ত ভালোবাসা প্রসঙ্গে আবেগভরে ফারিণ আরও লেখেন, “আমার তো মনে হয়, আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করেই কিনে আলমারিতে তুলে রাখে। মায়েরা হয়তো এমনই।”

    মায়ের শাড়িতে তাসনিয়া ফারিণকে দেখে দর্শকরাও মুগ্ধ। একই সঙ্গে ‘মা ও শাড়ি’ নিয়ে তার অনুভূতিপূর্ণ লেখাটি নেটিজেনদের মন ছুঁয়েছে। কমেন্ট বক্সে ভেসে আসছে ভালোবাসা আর প্রশংসার বন্যা।

    অন্তরা নামে এক নেটিজেন লেখেন, “হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে সুন্দর শাড়ি মায়ের শাড়ি। মায়ের শাড়ি পরেই আমরা বড় হই, আবার আমরাও মা হয়ে উঠি।” কৌশিক বাবু লেখেন, “বাহ, কী চমৎকার বাংলা লেখা। নিজের অনুভূতিগুলো দারুণভাবে শেয়ার করলেন ফারিণ। সবসময় মায়ের শাড়ি পরার চেষ্টা করবেন।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন