শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • প্রীতমের নতুন সুরে ‘প্রহরী’ গান সাড়া ফেলেছে

    প্রীতমের নতুন সুরে ‘প্রহরী’ গান সাড়া ফেলেছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংগীতশিল্পী প্রীতম হাসান আবারও দর্শক ও শ্রোতাদের মুগ্ধ করেছেন নতুন আঙ্গিকের একটি গান প্রকাশ করে । গানটি বাংলাদেশে আর্মিদের জন্য তৈরি করা হয়েছে এবং ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

    প্রীতমের এই নতুন গান তার সঙ্গীত প্রতিভার বহুমাত্রিক পরিচয় তুলে ধরেছে এবং শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

    নতুন গানটির শিরোনাম ‘প্রহরী’। ‘ওই ওরা আজও আছে যে দাঁড়িয়ে, আলোর প্রতীক হয়ে, ওপারে অপার হয়ে তাকিয়ে, আশা ভরা চোখ নিয়ে, অন্তহীন আকাশে তারা আসে, আমি তো সে একই পথের পথিক’-এমনই  হৃদয়গ্রাহী কথায় মনোমুগ্ধকর সুরে গানটি তৈরি।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রীতম হাসান ও বাংলাদেশ আর্মি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। মুক্তির মাত্র ১৮ ঘন্টা পেরোতেই সংগীতপ্রেমীদের মনে সাড়া ফেলেছে গানটি।
     
    মিউজিক ভিডিওতে জীবন্ত হয়ে উঠেছে সেনাবাহিনীর পেশাজীবনের উত্তেজনাপূর্ণ নানা মুহূর্ত। দেশপ্রেমের শক্তিতে বলিয়ান বাংলাদেশ আর্মির জয়গান এই ‘প্রহরী’।
     
    গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ, ভিডিও পরিচালনায় ছিলেন মনজুর অনিক। অল্প সময়ের মধ্যেই ইউটিউব ও ফেসবুকে গানটির দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
     
    সাধারণ দর্শক থেকে শুরু করে জনপ্রিয় তারকারাও তাদের ভালোলাগার কথা জানাতে শুরু করেছেন মন্তব্যের ঘরে। শোবিজ দুনিয়ার তারকাদের তালিকায় রয়েছেন অভিনেতা আরিফিন শুভ, শামীম হাসান সরকার, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
     
    জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির গানটির লিংক তার ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘অসাধারণ একটি গানের সাথে তৈরি একটি সুন্দর, অনুপ্রেরণামূলক গল্প। প্রীতম হাসান, তুমি সত্যিই অনবদ্য কাজ করেছ!’ 
    গায়িকা সুনিধি নায়েক লিখেছেন, ‘আমরা প্রীতম হাসানের যুগে বাস করছি। ফাটাফাটি হয়ছে’।

    প্রসঙ্গত, নতুন গানটি প্রীতম হাসানের কণ্ঠ, সুর ও সংগীতায়োজনে তৈরি। গায়কের ব্যতিক্রমধর্মী এ গানে ফুটিয়ে তোলা হয়েছে দেশের সেনাবাহিনীর ত্যাগ, নিষ্ঠা ও সততার অদম্য শক্তি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন