শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাফসানের বিয়ের দুইদিন পর মুখ খুললেন সাবেক স্ত্রী সানিয়া এশা

    রাফসানের বিয়ের দুইদিন পর মুখ খুললেন সাবেক স্ত্রী সানিয়া এশা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উপস্থাপক রাফসান সাবাবের সাম্প্রতিক বিয়ের দুইদিন পর প্রথম স্ত্রী চিকিৎসক সানিয়া শামসুন এশা সামাজিক যোগাযোগমাধ্যমে নীরবতা ভেঙেছেন। এশা নাম উল্লেখ না করে জানান, অতীতের পরিচয় পেছনে ফেলে নিজের ক্যারিয়ার ও আত্মপরিচয়কে সামনে এগিয়ে নিতে চান।

    সানিয়া এশা লিখেছেন, বাংলাদেশের মানুষই জানে বর্তমানে কী ঘটছে। আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাই না। দীর্ঘ কঠিন সময় পার করেছি, মানসিক আঘাত পেরিয়ে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।

    তিনি আরও জানান, এই যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও প্রাপ্ত ভালোবাসা ও সমর্থন তাঁকে গভীরভাবে আপ্লুত করেছে। প্রতিটি শুভকামনার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব, তিনি যোগ করেন।

    এশা জানান, এই মুহূর্তে আমার সম্পূর্ণ মনোযোগ আমার জীবন ও ক্যারিয়ারকে ঘিরে। আমি এমন কিছু গড়ে তুলতে চাই যা কঠিন সময়েও আমাকে সহায়তা করবে। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না। আমার পরিচয় হোক শুধু—ডা. এশা, একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।

    তারা দীর্ঘ তিন বছর সংসার করেছিলেন। ২০২০ সালের অক্টোবরে বিয়ের পর ২০২৩ সালের শেষ দিকে রাফসান সাবাব সানিয়া এশার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন