জুলাই অভ্যুত্থানকারীদের জন্য দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
অন্তর্বর্তী সরকারের আইনবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, “জুলাই-আগস্টে রাজনৈতিক প্রতিরোধে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, সরকার সেগুলো প্রত্যাহার করবে। পাশাপাশি নতুন করে কোনো মামলা করা হবে না।”
জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোথাও কোনো মামলা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন