শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ট্রেলারে অন্তরঙ্গ দৃশ্য, সমালোচনার মুখে যশ

    ট্রেলারে অন্তরঙ্গ দৃশ্য, সমালোচনার মুখে যশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী মেগাস্টার যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ছবির বিষয়বস্তু ও উপস্থাপনা নিয়ে দর্শক ও সমালোচকের মধ্যে বিভাজন লক্ষ্য করা গেছে।

    বিতর্কের সূত্রপাত ট্রেলারের একটি দৃশ্য থেকে। রণক্ষেত্রের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যশের সঙ্গে এক নারীর অতিঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়েছে।

    খ্রিস্টান গোরস্থানে গোলাগুলি ও মারপিটের দৃশ্যের মাঝে এমন যৌনঘনিষ্ঠ মুহূর্ত কেন ব্যবহার করা হলো—তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে।

    সমালোচকদের একাংশের দাবি, এই দৃশ্যটি কেবল দর্শক টানার কৌশল, যা নারীবিদ্বেষী দৃষ্টিভঙ্গিকেই উসকে দেয়। কেউ কেউ আবার দৃশ্যটি অনলাইন থেকে সরিয়ে নেওয়ার দাবিও তুলেছেন।

    এই বিতর্কের মাঝেই নতুন করে ভাইরাল হয়েছে যশের একটি পুরোনো সাক্ষাৎকার।

    সেখানে তিনি বলেছিলেন, “আমি এমন কোনও দৃশ্যে অভিনয় করব না, যা আমি আমার বাবা–মায়ের সঙ্গে বসে দেখতে পারব না।” 

    ট্রেলারের বর্তমান দৃশ্যের সঙ্গে এই মন্তব্যের সাংঘর্ষিকতা তুলে ধরে নেটিজেনদের একাংশ যশকে ‘দ্বিমুখী’ বলেও আক্রমণ করছেন।

    তবে পাল্টা যুক্তিও রয়েছে। যশের ভক্তদের মতে, সময়ের সঙ্গে শিল্পীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়াই স্বাভাবিক।

    আবার অনেকের দাবি, পুরো সিনেমা না দেখে একটি দৃশ্যের ভিত্তিতে বিচার করা অনুচিত।

    তারকাবহুল ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে বেয়াট্রিজ টফেনবাককে। এ ছাড়া সিনেমাটিতে রয়েছেন কিয়ারা আদভানী, নয়নতারা, রুক্মিণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও নওয়াজউদ্দীন সিদ্দিকীর মতো জনপ্রিয় তারকারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন