শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এই বছরকার গোল্ডেন গ্লোব জয়ীরা

    এই বছরকার গোল্ডেন গ্লোব জয়ীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৬-এ হলিউড চলচ্চিত্রগুলোকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক জুরি। বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠান রোববার (১১ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনের বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন কমেডিয়ান নিকি গ্লেজার।

    তারকাবহুল ঝলমলে এই অনুষ্ঠানে রেড কার্পেটে পা রাখেন লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লোপেজ, ডোয়াইন জনসন এবং জ্যাকব এলোর্ডি। তবে দক্ষিণ এশীয় দর্শকদের নজর কেড়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জুটি।

    সেরা চলচ্চিত্রের মুকুট এবারের আসরে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘হ্যামনেট’। অন্যদিকে মিউজিক্যাল অথবা কমেডি বিভাগে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

    অ্যানিমেটেড চলচ্চিত্রের দৌড়ে সবাইকে পেছনে ফেলে জয়ী হয়েছে নেটফ্লিক্সের ‘কেপপ ডেমন হান্টার্স’। আর বক্স অফিস কাঁপানো ছবি হিসেবে বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘সিনার্স’।

    ‘দ্য সিক্রেট এজেন্ট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার (ড্রামা) পুরস্কার জিতে নিয়েছেন ওয়াগনার মৌরা। সমান্তরালভাবে ‘হ্যামনেট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর ট্রফি নিজের ঘরে তুলেছেন জেসি বাকলে। এছাড়াও পার্শ্ব-অভিনেতা হিসেবে সবাইকে চমকে দিয়েছেন আওয়েন কুপার। ‘অ্যাডোলেসেন্স’-খ্যাত এই তারকা দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব জয়ের রেকর্ড গড়লেন।

    টেলিভিশন ও অন্যান্য বিভাগ ছোটপর্দায় কমেডি সিরিজ হিসেবে সেরা হয়েছে ‘দ্য স্টুডিও’ এবং লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘অ্যাডোলেসেন্স’। স্ট্যান্ড-আপ কমেডিতে আবারও নিজের জাত চিনিয়েছেন রিকি গারভাইস (মর্টালিটি)। এছাড়া আধুনিক যুগের জনপ্রিয় মাধ্যম পডকাস্ট বিভাগেও পুরস্কার ঘোষণা করা হয়েছে; যেখানে সেরা হয়েছে অ্যামি পোএহলারের ‘গুড হ্যাং উইথ অ্যামি পোএহলার’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন