শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • এক ঝলকে মন জিতলেন পূজা চেরি

    এক ঝলকে মন জিতলেন পূজা চেরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঝলকে মুগ্ধতা ছড়ালেন । রোববার (১১ জানুয়ারি) বিকেলে তিনি ফেসবুক পেজে মাত্র ৩৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে।

    ভিডিওতে দেখা যায়, পূজা চেরি লাল রংয়ের এক দারুণ বোল্ড লেহেঙ্গা পরে মোমের আলোতে দাঁড়িয়ে আছেন। পোশাকটির সঙ্গে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা এবং কারুকার্যখচিত ওড়না তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভারী মেকআপ ও গয়নার সঙ্গে অভিনেত্রী ছোট আকারের টিকলি, ম্যাচিং আংটি এবং একগুচ্ছ চুরি পরেছেন। তার খোলা চুল, লাল রংয়ের সাজ এবং পুরো লুকের মধ্যে ফুটে উঠেছে ভালোবাসা, আবেগ, শক্তি আর সাহসের বার্তা।

    এই ভিডিওটি পূজা চেরির নতুন ফটোশুটের অংশ, যার ব্যাকগ্রাউন্ডে চলছিল বলিউড সিনেমা ‘পরম সুন্দরী’র বিখ্যাত গান ‘পরদেশিয়া’। ভিডিওটি প্রকাশের পর থেকেই ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।

    নতুন বছরেই সিনেমার কাজেও পুরোদমে ঝুঁকেছেন পূজা চেরি। তিনি দুইটি নতুন সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার মধ্যে একটি হলো রেদওয়ান রনি পরিচালিত 'দম', যেখানে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে দেখা যাবে তাকে। অন্যদিকে, 'দরদিয়া' সিনেমায় পূজা চেরি আদর আজাদের বিপরীতে অভিনয় করবেন।
     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন