শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিদ্যুৎ জামওয়ালের নতুন নগ্ন ভিডিও ভাইরাল

    বিদ্যুৎ জামওয়ালের নতুন নগ্ন ভিডিও ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ জামওয়াল, নিজের নগ্নরূপ প্রকাশ করা কাছে নতুন কিছু নয়। এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিবস্ত্র ভিডিও প্রকাশ করেছেন তিনি। এবারও নগ্ন অবস্থায় গাছে চড়তে দেখা গেছে অভিনেতাকে।

    ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা। সেখানেই দেখা যায় বিদ্যুৎকে নগ্ন হয়ে প্রকৃতির মাঝে বিচরণ করতে। গায়ে সুতোটুকু নেই। কখনও গাছে চড়ছেন, কখনও আবার নদীতে নামছেন, আবার নগ্ন অবস্থায়-ই বানাচ্ছেন তিনি। 
    বিদ্যুৎকে এরকম রূপে দেখে নড়েচড়ে বসেছেন নেটাগরিকেরা। কেউ লিখেছেন, ‘উনি ঠিক আছেন তো?’, কেউ আবার বলেছেন, ‘উর্বশী রাউতেলার পুরুষ সংস্করণ’, কেউ আবার বলেছেন, ‘একটা পোশাক পরেও তো গাছে চড়া যেত।’

    সেসবের বিপরীতে কিছু না বললেও নিজের ভিডিওর ক্যাপশনে নগ্নতার কারণ জানিয়েছেন। লিখেছেন, ‘একে বলে কালারিপায়াত্তু। আমি প্রতি বছর নির্দিষ্ট একটা সময় এভাবেই প্রকৃতির মাঝে কাটাই। এটাকে বলে সহজা। এর অর্থ হলো প্রকৃতির মধ্যে সহজাত ভাবে জীবনযাপন। প্রকৃতির সঙ্গে গভীর সংযোগস্থাপন। আমি এটা গেল ১৪ বছর ধরে করছি। প্রতি বছর সাত দশ দিন এভাবেই প্রকৃতির মাঝে হারিয়ে যাই আমি।’

    বছর দুয়েক আগেও কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন বিদ্যুৎ। ছবিগুলোর কোনোটায় তাকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দেখা গিয়েছিল। অন্য এক ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে গোসল করছিলেন। আর প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা গিয়েছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন