শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ৪৩ বছর বয়সে না ফেরার দেশে প্রশান্ত তামাং

    ৪৩ বছর বয়সে না ফেরার দেশে প্রশান্ত তামাং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘ইন্ডিয়ান আইডল’ সিজন–৩-এর মুকুটজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই।  রবিবার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রবিবার সকাল ৯টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে দার্জিলিং ও ভারতের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন, অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রশান্ত। সেখান থেকে দিল্লিতে ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, তার বড় কোনো শারীরিক অসুস্থতা ছিল না। সুস্থ মানুষটির এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা।

    দার্জিলিংয়ের সন্তান প্রশান্ত তামাংয়ের জীবন ছিল সিনেমার গল্পের মতোই। একসময় তিনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে নিজের প্রতিভার জোরে জিতে নেন ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। রাতারাতি পরিচিতি পান দেশজুড়ে। এরপর গান ও অভিনয় উভয় মাধ্যমেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

    অভিনয়েও কুড়িয়েছিলেন প্রশংসা শুধু গান নয়, অভিনয়ের জগতেও প্রশান্ত ছিলেন সফল। ২০২৪ সালে সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কাজের প্রয়োজনে মুম্বই বা দিল্লির ব্যস্ততায় থাকলেও নাড়ির টানে ফিরে যেতেন পাহাড়ি শহর দার্জিলিংয়ে। সেখানেই স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তার।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন