শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউডে ফের মারদানি ঝড়, মুক্তির দিন জানাল যশরাজ

    বলিউডে ফের মারদানি ঝড়, মুক্তির দিন জানাল যশরাজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপারকপ শিবানী শিবাজি রায় ,বলিউডের শক্তিশালী নারী চরিত্রগুলোর মধ্যে অন্যতম আবারও ফিরছেন বড় পর্দায়। রানি মুখার্জিকে কেন্দ্র করে নির্মিত বহুল প্রতীক্ষিত ছবি ‘মারদানি ৩’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছে যশরাজ ফিল্মস।

    শনিবার (১০ জানুয়ারি) প্রযোজনা সংস্থার সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মারদানি ৩’। আগে ছবিটি ২৭ ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও তা এগিয়ে আনা হয়েছে।

    এই ছবিতে আবার দেখা যাবে, দেশের নানা জায়গা থেকে হারিয়ে যাওয়া মেয়েদের উদ্ধারের অভিযানে নামছেন শিবানী। লড়াইটা এবার আরও কঠিন, আরও ভয়ংকর। নতুন প্রকাশিত পোস্টারে সেই ইঙ্গিত স্পষ্ট। হাতে বন্দুক নিয়ে সামনে তাকিয়ে আছেন রানি। তার পেছনে কয়েকজন মেয়ে দাঁড়িয়ে, যাদের মুখে লেখা ‘নিখোঁজ’। দেখলেই বোঝা যায়, গল্পটা শুধু অ্যাকশন নয়, ভেতরে আছে ব্যথা আর বাস্তবতার ছোঁয়া।

    যশরাজ ফিল্মস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, শিবানী থামবে না। যতক্ষণ না শেষ মেয়েটিকেও উদ্ধার করতে পারে, ততক্ষণ তার লড়াই চলবে। এই ঘোষণার পর থেকেই ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, রানি মানেই সিনেমা দেখার কারণ। কেউ আবার লিখছেন, ‘মারদানি ৩’ দেখার জন্য হলের টিকিট আগেভাগেই কেটে ফেলবেন।

    ছবিটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। প্রযোজনায় আছেন যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। রানি মুখার্জি আগেই জানিয়েছেন, আগের দুই পর্বের তুলনায় এই ছবির গল্প আরও ধারালো। তিনি মনে করেন, ‘মারদানি’ শুধু একটি সিনেমা নয়, দর্শকের আবেগের জায়গা। সেই জায়গাটাকে সম্মান রেখেই এবার আরও শক্ত গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তার ভাষায়, এই পর্বটি হবে আরও অন্ধকার, আরও নির্মম এবং আরও বাস্তব।

    সব মিলিয়ে, অ্যাকশন, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ‘মারদানি ৩’ যে দর্শকদের আলাদা করে নাড়া দেবে, তা বলাই যায়। এখন শুধু অপেক্ষা ৩০ জানুয়ারির। বড় পর্দায় শিবানীর ফিরে আসা দেখার জন্য দিন গুনছেন দর্শকরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন