শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘জলদস্যু’ প্রিয়াঙ্কা চোপড়া!

    ‘জলদস্যু’ প্রিয়াঙ্কা চোপড়া!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হলিউডে নিজের জায়গা আরও শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রকাশিত হয়েছে তার আসন্ন অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’-এর প্রথম ঝলক, যেখানে তাকে দেখা যাবে রক্তাক্ত, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর এক জলদস্যু হিসেবে।

    বুধবার (৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবিতে নিজের নতুন লুক প্রকাশ করেন প্রিয়াঙ্কা।

    ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মা, রক্ষক, জলদস্যু, ব্লাডি মেরির সঙ্গে পরিচয় হোক। দ্য ব্লাফ - ২৫ ফেব্রুয়ারি ২০২৬, শুধু প্রাইম ভিডিওতে।”

    প্রকাশিত ছবিতে দেখা যায়, যুদ্ধের ময়দানে রক্তে ভেজা মুখে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা। কোথাও তাকে দেখা গেছে সহ-অভিনেতা কার্ল আর্বানের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে, আবার কোথাও পরিবারের সঙ্গে ঘরোয়া আবহে। পুরো ঝলক জুড়েই কাঁচা, রুক্ষ আর অন্ধকার এক পরিবেশ। এই দুই রূপেই স্পষ্ট, চরিত্রটি শারীরিক আর মানসিক- দুই দিক থেকেই কঠিন।
      
    ‘দ্য ব্লাফ’- এ প্রিয়াঙ্কার চরিত্রের নাম এরসেল বডেন। একসময় তিনি ছিলেন দুর্ধর্ষ জলদস্যু, যাকে সবাই চিনত “ব্লাডি মেরি” নামে। জলদস্যু জীবন ছেড়ে তিনি ক্যারিবিয়ান দ্বীপে নতুন করে মা হিসেবে জীবন শুরু করেন। গল্পের পটভূমি উনিশ শতকের শেষ ভাগ। কিন্তু পুরোনো দলের লোকেরা তাকে খুঁজে বের করলে আবারও তাকে ফিরতে হয় সহিংস সেই জগতে।
     
    প্রিয়াঙ্কার এই রূপ দেখে উচ্ছ্বসিত তার স্বামী নিক জোনাসও। নেটদুনিয়াতেও দর্শকের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। অনেকেই প্রিয়াঙ্কার শক্তিশালী লুক আর ছবির অন্ধকার আবহের প্রশংসা করেছেন।
     
    রুশো ব্রাদার্সের এজিবিও স্টুডিওস এবং অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত ‘দ্য ব্লাফ’ এ বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে প্রাইম ভিডিওতে। ছবিতে আরও অভিনয় করছেন টেমুয়েরা মরিসন, ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন, জ্যাক মরিস, ডেভিড ফিল্ড ও ভেদান্তেন নাইডু। এর আগে রুশো ব্রাদার্সের সঙ্গে ‘সিটাডেল’- এ কাজ করেছিলেন প্রিয়াঙ্কা।
      
    সব মিলিয়ে, ‘দ্য ব্লাফ’ শুধু আরেকটা জলদস্যুর গল্প নয়। এটি এক নারীর লড়াই, অতীতের মুখোমুখি দাঁড়ানোর গল্প। আর সেই গল্পে ব্লাডি মেরি হয়ে প্রিয়াঙ্কা চোপড়া যে বড় চমক দিতে চলেছেন, তা প্রথম ঝলকেই পরিষ্কার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন