শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিটিএসের নতুন অ্যালবামে ট্র্যাক সংখ্যা কত?

    বিটিএসের নতুন অ্যালবামে ট্র্যাক সংখ্যা কত?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ার সুপরিচিত ব্যান্ড বিটিএস। আগামী মার্চে তারা নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে, যেখানে থাকবে ব্যান্ডের সাতজন সদস্যই।

    বিগ হিট মিউজিক জানিয়েছে, আগামী ২০ মার্চ ব্যান্ডটির পূর্ণাঙ্গ অ্যালবামটি প্রকাশিত হবে। এর আগে বিটিএস ২০২২ সাল থেকে স্ব-ঘোষিত বিরতিতে ছিল। এই সময়কালে গোষ্ঠীর সকল সদস্য দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক সেবা সম্পন্ন করেছিলেন।

    তবে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল আরএম, জিমিনরা। ২০২০ সালে সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: সেভেন’ প্রকাশ করেছিল বিটিএস।

    বিরতি ভেঙে অ্যালবামে ফেরার ঘোষণায় নড়েচড়ে বসেছেন বিটিএসের অনুরাগীরা। অ্যালবামে কী থাকছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

    অ্যালবামের নাম এখনো প্রকাশ করা হয়নি। জানা গেছে, এতে মোট ১৪টি গান থাকবে। বিটিএস সব সময় তাদের গান দিয়ে নিজেদের ভাবনা ও সমাজ নিয়ে কথা বলে, এই অ্যালবামেও সেই ধারাই থাকবে।

    বিগ হিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের শেষ ভাগে অ্যালবামের রেকর্ডিং হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন