শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দীর্ঘ ১৫ বছর পর মিলিত হচ্ছে জয়-কুসুম জুটি

    দীর্ঘ ১৫ বছর পর মিলিত হচ্ছে জয়-কুসুম জুটি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ১৫ বছর পর ছোট পর্দার প্রিয় জুটি শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার আবার একসঙ্গে পর্দায় হাজির হতে চলেছেন। একসময়ের যাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করত, এবার সেই জুটি নতুন প্রজেক্টে মিলিত হচ্ছেন।

    এবার টেলিভিশন নাটকে নয়, ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে জুটি হবেন দুজনে। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’–এ এই জুটিকে আবার একসঙ্গে পাবেন দর্শক।

    ওয়েব সিরিজটির পরিচালকও জয় নিজেই। গল্পের মূল উপজীব্য একটি চিরচেনা প্রবাদ ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’। নির্মাতা ও অভিনেতা হিসেবে এই গল্পে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জয়। তিনি বলেন, ‘এমন গল্পে অভিনয় করা একজন শিল্পী হিসেবে আমার জন্য ভীষণ আনন্দের। দীর্ঘদিন পর কুসুমের সঙ্গে আবার কাজ করাও বিশেষ অনুভূতির।’

    দুই দশকেরও বেশি আগে শোবিজে পথচলা শুরু করেছিলেন জয় ও কুসুম। ২০০২ সালে লাক্স–আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর কুসুমের প্রথম নাটক ‘বিয়ের আংটি’তে তার সহশিল্পী ছিলেন জয়। এরপর নিয়মিতভাবে একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন তারা। তবে সময়ের ব্যবধানে আলাদা হয়ে যায় পথ। কুসুম কিছু সময় নাটক থেকে দূরে ছিলেন, আবার জয়ও অভিনয় থেকে বিরতি নিয়ে উপস্থাপনায় মন দেন।

    কুসুম সিকদার জানান, পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করার আনন্দই আলাদা। তার ভাষায়, ‘জয় আর আমি একই সময়ে বড় হয়েছি। বোঝাপড়া স্বাভাবিকভাবেই ভালো। এই সিরিজের পরিকল্পনার শুরু থেকেই আমরা যুক্ত। মনে হচ্ছে, সত্যিই ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটিতে একাধিক আলোচিত কাজে অভিনয় করে নতুন করে দর্শকদের নজরে এসেছেন জয়। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ের ‘৭ নম্বর ফ্লোর’, ‘গুটি’, ‘পাপকাহিনি’, ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘আম্মাজান’-এর মতো কাজ তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্রে কয়েক মাস কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

    আইস্ক্রিন প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘পাপকাহিনি ২’–এর শুটিং শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। সিরিজটিতে জয় ও কুসুমের পাশাপাশি অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনাও।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন