শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বউ ও সমাজের কাছে জোভানের আন্তরিক ক্ষমা প্রার্থনা

    বউ ও সমাজের কাছে জোভানের আন্তরিক ক্ষমা প্রার্থনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই বছর আগে, ২০২৪ সালের ১২ জানুয়ারি, পারিবারিক আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তখন বিয়ের খবর জানাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমরা উভয়ে আলহামদুলিল্লাহ্, কবুল বললাম।’ পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, তিনি একটি মেয়ের হাত ধরে আদুরে ভঙ্গিতে ঠোঁটের কাছে তুলে ধরেছেন। পাত্রীর মুখ ছবিতে কিছুটা ঝাপসা অবস্থায় দেখা গেছে।

    এদিকে বিয়ের প্রায় দুই বছর হলো তার। সবই ঠিকঠাকভাবে চলছে। কিন্তু এ অবস্থায় বুধবার (৭ জানুয়ারি) হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমি দুঃখিত।’ ভিডিওতে তিনি জানান, কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে ব্যক্তিগত কিছু ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন। এ জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। ব্যক্তিগত বিষয়টি উল্লেখ না করলেও কিছুদিন আগে একটি অনুষ্ঠানে প্রেম সংক্রান্ত ব্যাপারে কথা বলেছিলেন।

    অভিনেতা জোভান ভিডিওতে বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু ভুল কথা বলেছি। এ জন্য আমি আজ সবার সামনে বলতে চাই, যেসব কথা বলেছি, সেসব মন থেকে আসেনি। কথাগুলো স্ক্রিপটেড ছিল, সবই ছিল সাজানো।

    জোভান যখন কথাগুলো বলছিলেন, তখন পাশেই বসা ছিল তার স্ত্রী। অভিনেতা বলেন, আমি সেদিন অনুষ্ঠানে যা বলেছি, সেসব শিখিয়ে দেয়া হয়েছিল আমায়। আর এ সময় সামনে চিঠি এনে সেটি দেখে পড়তে থাকেন তিনি। অভিনেতা বলেন, ওই অনুষ্ঠানে কিছুটা বেশিই বলেছি আমি। এসব বলা ঠিক হয়নি আমার।

    জোভান অকপটে কথাগুলো বলার পরই পেছনে স্ত্রীর দিকে তাকান। স্ত্রী তার কথায় সম্মতি দিতেই দু’জনেই হাসতে থাকেন। এরপর আবার অভিনেতা বলেন, দুঃখিত, সেদিন আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলার জন্য আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আশা করি বউ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে আমাকে। তারপর স্ত্রীর দিকে তাকিয়ে মজা করে বলেন, আর তো বলার নেই কিছু। সবই তো বলেছি। এ সময় তার স্ত্রীও হাসতে থাকেন।

    কয়েকদিন আগেই অবশ্য একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো ব্যক্তিজীবনের কিছু না বলা অভিজ্ঞতা শেয়ার করেন জোভান। সেখানে কথা বলার একপর্যায়ে তিনি জানান, অভিনয়জীবনের ক’বছর পর একটি সম্পর্কে জড়িয়েছিলেন। যেটি মাত্র একমাস টিকেছিল। কিন্তু তারপরই জীবনে তীব্র মানসিক চাপ নেমে আসে তার। তখন নিজেকে সামলাতে বেশ কষ্ট হয়েছিল। এমনও নাকি হয়েছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুরমত কান্না করেছেন। আর জোভানের এই বক্তব্য পরবর্তীতে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন