শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তিশার ভীতি শাকিবের নায়িকা হওয়ার স্বপ্ন আটকে দিল

    তিশার ভীতি শাকিবের নায়িকা হওয়ার স্বপ্ন আটকে দিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমায় কাজের সুযোগ থাকা সত্ত্বেও অডিশনে অংশগ্রহণ করেননি । সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অডিশন সংক্রান্ত নিজের ভীতি ও এর পেছনের কারণগুলো খোলাখুলি জানিয়েছেন।

    সাক্ষাৎকারে তিশা জানান, শুটিং সেটের স্বাভাবিক পরিবেশ ছাড়া তিনি অভিনয়ে নিজেকে সাবলীলভাবে মেলে ধরতে পারেন না। লাইট, ক্যামেরা ও পুরো ইউনিটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ না পেলে চরিত্রের গভীরে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। এ কারণেই অডিশনের নাম শুনলেই তিনি নার্ভাস হয়ে যান।

    নিজের দুর্বলতার কথা স্বীকার করে তিশা বলেন, ‘আমি তো আসলে অভিনয় শিখে আসিনি। অডিশন দিলে আমি নিশ্চিত, আমাকে বাদ দেওয়া হবে। তাই সিনেমার মিটিংয়েই বলেছিলাম, ‘অডিশন ছাড়া নিতে চাইলে নিতে পারেন’।’

    শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি তাকে একটি সিনেমার জন্য অডিশনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিনের অডিশন ভীতির কারণেই শেষ পর্যন্ত সেখানে অংশ নেননি তিনি।

    তিশার ভাষ্য অনুযায়ী, শুটিং সেটে সহশিল্পী ও ইউনিটের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন না। সময় নিয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটাই তার অভিনয়ের বড় শক্তি বলে মনে করেন এই অভিনেত্রী।

    বর্তমান কাজের ব্যস্ততা নিয়েও কথা বলেন তিশা। তিনি জানান, নাটক ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে এখন বেশ ব্যস্ত সময় কাটছে তার। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি।

    এ ছাড়া সামনে একটি বড় প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে কাজটি শুরু হতে পারে। তবে প্রজেক্টটির বিষয়ে আপাতত বিস্তারিত জানাতে চাননি তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন