শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাহুল মোদী কি শ্রদ্ধার জীবনসঙ্গী হতে চলেছেন?

    রাহুল মোদী কি শ্রদ্ধার জীবনসঙ্গী হতে চলেছেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুর কি এবার সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? বি-টাউনে তার বিয়ে নিয়ে গুঞ্জন তীব্র হয়ে উঠেছে। বিশেষ করে পাত্র হিসেবে বারবার চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদীর নাম আলোচনায় এসেছে।

    দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কখনও বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনও কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। 

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট এই জুটি। তবে মুখে কিছু না বললেও তাদের ঘনঘন উপস্থিতি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। শ্রদ্ধা কাপুর এবার তার এই সম্পর্ককে একটি পরিণতি দিতে চাইছেন। 

    এর আগে আদিত্য রায় কাপুর এবং ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত কোনোটিই টেকেনি। বিশেষ করে ফারহানের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাবা শক্তি কাপুরের কড়া আপত্তি থাকায় সেই অধ্যায় সেখানেই শেষ হয়ে যায়।

    তবে রাহুল মোদীর ক্ষেত্রে বিষয়টি বেশ ইতিবাচক। শোনা যাচ্ছে, রাহুলকে কাপুর পরিবারের সবাই বেশ পছন্দ করেন। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় বিয়ের সিদ্ধান্ত নিতে এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যে অনুরাগীরা মনে করছেন, বিয়ের সানাই বাজার সময় হয়তো খুব কাছেই। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন