শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঢালিউড কুইনের শীতের বধূর লুক ভাইরাল

    ঢালিউড কুইনের শীতের বধূর লুক ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড কুইন খ্যাত ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস হিমেল হাওয়ার এই শীতে রুপালি বধূর সাজে হাজির হয়েছেন । শুভ্র পোশাকে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।

    সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ৭টি ছবি আপলোড করেন অপু।

    ছবিতে দেখা যায়, মসলিন শুভ্র সাদার পোশাকে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা পরেছেন। এর ওপর ছিল ফ্লোর টাচ গাউন কোটি। পোশাকের সঙ্গে ওড়নাও ছিল কারুকার্যে পরিপূর্ণ।
     
    কান ও গলায় পরেছেন ভারী গয়না। মাথায় পরেছিলেন ছোট আকারের টিকলি। হাতে ম্যাচিং আংটি। গয়নাতে ছিল পান্নার উপস্থিতি।
     
    নতুন ফটোশুটে এভাবেই ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিকে নতুন বছরে ফটোশুটের পাশাপাশি পুরোদমে সিনেমার কাজও শুরু করেছেন। দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

    অপু বিশ্বাস অভিনীত নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ও এম.কে প্রোডাকশন প্রযোজিত ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে অপুকে।

    অন্যদিকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে অভিনয় করবেন অপু। দুইটি সিনেমা নিয়েই আশাবাদী নায়িকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন