শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • জ্যাক রায়ান সিরিজের ভবিষ্যদ্বাণী বাস্তবে প্রমাণিত

    জ্যাক রায়ান সিরিজের ভবিষ্যদ্বাণী বাস্তবে প্রমাণিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কখনও কখনও কল্পকাহিনী বাস্তবকেও হার মানায়। ঠিক এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’কে কেন্দ্র করে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রকাশিত সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য বর্তমানে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে, খবর পিপলসের।

    সিরিজে জন ক্রাসিনস্কির অভিনীত প্রধান চরিত্র জ্যাক রায়ান একদল সিআইএ কর্মকর্তার কাছে প্রশ্ন করেছিলেন, বৈশ্বিক পরিস্থিতির জন্য সবচেয়ে বড় হুমকি কোনটি? 

    একজন কর্মকর্তা উত্তর দেন, নিশ্চিতভাবেই রাশিয়া। জ্যাক রায়ান পুনরায় প্রশ্ন করেন, আর কে? উত্তরে চীনের কথাও আসে।

    এরপর জ্যাক রায়ান বলেন, ভেনেজুয়েলাকে নিয়ে কেউ ভেবেছে কি? ভেনেজুয়েলায় এত তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকলেও এটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। এটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হতে পারে।

    এই কাল্পনিক বার্তা আজ বাস্তবে মিলেছে বলে নেটিজেনরা বিস্মিত। কারণ, গত ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। ট্রাম্পের এই পদক্ষেপের পর ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে’ এমন মন্তব্যের সঙ্গে সিরিজের ঘটনার মিল অনেকেই অবাক হয়ে দেখছেন।

    সিরিজের সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, আমাদের লক্ষ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, কোনো ভবিষ্যদ্বাণী করা নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় ফিকশনকেও হার মানায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন