শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ৪০-এ দীপিকা জন্মদিনে অনুরাগীদের জন্য বড় চমক

    ৪০-এ দীপিকা জন্মদিনে অনুরাগীদের জন্য বড় চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দীর্ঘ দুই দশক ধরে বলিউড মাতিয়ে রাখছেন দীপিকা পাড়ুকোন। তবে এবারের জন্মদিনটি তার কাছে শুধু কেক কাটা আর উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ৪০ বছরে পা দিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। এই মাইলফলক স্পর্শ করার মুহূর্তে ভক্ত-অনুরাগীদের জন্য বড় এক মহৎ উদ্যোগের ঘোষণা দিয়েছেন তিনি।

    দীপিকা জানিয়েছেন, এই বিশেষ বয়সটি তার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই ব্যক্তিজীবনের খুশির পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে এই নতুন যাত্রা শুরু করেছেন। যদিও তার এই বিশেষ উদ্যোগটি নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, তবে ভক্তরা একে দীপিকার পরিণতবোধ ও মানবিকতার অনন্য নিদর্শন হিসেবে দেখছেন। নতুন এই অধ্যায়ে পা দিয়ে দীপিকা প্রমাণ করলেন, তিনি কেবল রুপালি পর্দার রানি নন, বরং একজন সচেতন সমাজকর্মীও।

    দীপিকার জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ে আয়োজন করা হয় বিশেষ এক অনুষ্ঠানের। সেখানে অনুরাগীদের সঙ্গে সরাসরি দেখা করেন অভিনেত্রী। অনুষ্ঠানস্থল সাজানো হয়েছিল বড়দিনের আবহে। চোখে পড়ার মতো ছিল বিশাল একটি ক্রিসমাস ট্রি। খাবারের আয়োজনেও ছিল বৈচিত্র্য-ইন্দো-ওয়েস্টার্ন বিভিন্ন পদ, চাটনী, দক্ষিণী খাবার ও মুখরোচক ডেজার্ট। এদিন অনুরাগীদের সামনে তিন তলা চকোলেট কেক কাটেন দীপিকা। অনুষ্ঠানে তার পরনে ছিল ওয়াইন রঙের কো-অর্ড সেট।

    অনুরাগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন দীপিকা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এখানেই শেষ নয়-ভিন্নরাজ্য থেকে আসা অনুরাগীদের জন্য বিমানের টিকিট পর্যন্ত বুক করে দেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর ব্যবস্থাও ছিল দীপিকার পক্ষ থেকেই। পাল্টা ভালোবাসায় অনুরাগীরাও বিভিন্ন উপহারে ভরিয়ে দেন তাকে।

    জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ চমক দীপিকার, কত বছরে পা দিলেন তিনিদীপিকা পাড়ুকোন

    অনুরাগীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় দীপিকা জানান, ব্যস্ততার মধ্যেও সময় বের করে তাদের সঙ্গে দেখা করতে আসাটাই তার জন্য বড় প্রাপ্তি। মানসিক স্বাস্থ্য নিয়ে বরাবরই সচেতন দীপিকা। জন্মদিনেও সেই বার্তাই তুলে ধরেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘যখন মনে হবে জীবনে যথেষ্ট কিছু হচ্ছে না, তখনও আন্তরিকতা, ভালবাসা, যত্ন ও বিশ্রাম তোমাদের প্রাপ্য। কখনও হাল ছেড়ো না। তোমরা যা ভাবছ, তার চেয়ে অনেক ভালো কাজ করছ।’

    নিজের জন্মদিনেও অনুরাগীদের মানসিক শক্তি জোগানোর এই উদ্যোগে আরও একবার মুগ্ধ করলেন দীপিকা পাড়ুকোন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন